বার্তা বিভাগ
৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে থাকছে ১৪ শতাংশ ছাড়

দেশের অন্যতম বিমান সংস্থা নভোএয়ার আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) ১৪তম বর্ষে পদার্পণ করছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করেছে।

এ উপলক্ষ্যে এক মাসের জন্য নভোএয়ার টিকিটের মূল্যে ১৪ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে। অফারটি উপভোগ করতে নভোএয়ারের বিক্রয় কেন্দ্র, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট ক্রয় করতে পারবেন। যাত্রীরা VQANNI14 প্রমোকোড ব্যবহার করে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকেও টিকিট ক্রয় করতে পারবেন।

২০১৩ সালের ৯ জানুয়ারি, ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহনের মাধ্যমে নভোএয়ারের যাত্রা শুরু হয়। স্বল্প সময়ের মধ্যেই যাত্রীসেবার মান, সময়ানুবর্তিতা ও নিরাপত্তার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আকাশপথে ভ্রমণে যাত্রীদের কাছে একটি আস্থাশীল নাম হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

নভোএয়ার ১৩ বছরে মোট ১ লাখ ৪২ বাজারেরও বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং ৮ মিলিয়নের বেশি যাত্রীকে সেবা দিয়েছে।

যাত্রীসেবাকে আরও সহজ, আধুনিক ও মানসম্মত করতে নভোএয়ার দেশের প্রথম বিমান সংস্থা হিসেবে চালু করে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, টিকিট ক্রয়ের জন্য মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা। পাশাপাশি, স্মাইলস মেম্বারদের জন্য বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডগুলোর আউটলেটে বিশেষ ছাড় এবং বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রামের মাধ্যমে যাত্রীদের জন্য অতিরিক্ত সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী এবং যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান বলেন, সময়ানুবর্তী ফ্লাইট ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার মাধ্যমে যাত্রীদের চাহিদা পূরণ এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে নভোএয়ার আজ আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে যাত্রীসেবা আরও উন্নত করাই আমাদের অঙ্গীকার।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর অভ্যন্তরীণ নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনজরে হজ্জে তামত্তু: মকবুল হজ্জের নিয়মাবলী

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশে কাঁপছে সিন্ডিকেট, হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় সাংবাদিক: মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

১০

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

১১

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১২

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৩

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১৪

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১৫

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

১৬

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

১৭

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

১৮

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

১৯

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

২০