বার্তা বিভাগ
২৬ জানুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বর্ণলতা জুয়েলার্সের ব্র্যান্ড এম্বাসেডর হলেন বারিশা হক

স্বর্ণালঙ্কারের বাজারে নিজস্ব অবস্থান তৈরি করে এগিয়ে চলেছে স্বর্ণলতা জুয়েলার্স। ২০২২ সালে যাত্রা শুরু করা এই ব্র্যান্ডটি স্বল্পমূল্যে মানসম্মত স্বর্ণালঙ্কার সরবরাহের মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। স্বর্ণলতা জুয়েলার্সে সর্বনিম্ন ৩ হাজার ৫০০ টাকা থেকে স্বর্ণালঙ্কার পাওয়া যায়। পাশাপাশি ১৮ থেকে ২২ ক্যারেটের বিভিন্ন ডিজাইনের স্বর্ণের সংগ্রহও রয়েছে তাদের।

 

২০২৬ সালের জন্য স্বর্ণলতা জুয়েলার্সের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় মডেল ও প্রমোটার বারিশা হক। এই উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ক্লাবে এক জাঁকজমকপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণলতা জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর বিমল কর্মকার, মার্কেটিং ডিরেক্টর মো. তানভীর হাসান, প্রমোটার ও ব্র্যান্ড এম্বাসেডর বারিশা হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার ও স্টাইলিস্ট গৌতম সাহা, ড্যান্স কোরিওগ্রাফার ইউসুফ খানসহ বিভিন্ন অঙ্গনের অতিথিবৃন্দ।

 

সংবাদ সম্মেলনে বক্তারা স্বর্ণলতা জুয়েলার্সের ভবিষ্যৎ পরিকল্পনা, মানসম্মত পণ্য ও গ্রাহকসেবার বিষয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে বারিশা হক জানান, স্বর্ণলতা জুয়েলার্সের সঙ্গে পথচলা করতে পেরে তিনি আনন্দিত এবং আগামী দিনে ব্র্যান্ডটির অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখতে চান।

 

স্বল্পমূল্যে গুণগত মান বজায় রেখে স্বর্ণালঙ্কারের নতুন ধারনা উপস্থাপনের লক্ষ্য নিয়ে স্বর্ণলতা জুয়েলার্স ভবিষ্যতেও তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনজরে হজ্জে তামত্তু: মকবুল হজ্জের নিয়মাবলী

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশে কাঁপছে সিন্ডিকেট, হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় সাংবাদিক: মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

১০

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

১১

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১২

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৩

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১৪

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১৫

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

১৬

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

১৭

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

১৮

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

১৯

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

২০