হাজী মো: নাসির
২৭ জানুয়ারী ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করলে ভোটারের ভোট বাতিল: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোনো ভোটার যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেন, তবে তাঁর ভোট বাতিল হয়ে যাবে। নির্বাচন কমিশন (ইসি) এই বিষয়ে কোনো ছাড় দেবে না।

 

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) নোয়াখালীতে জেলা প্রশাসকের কার্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বুক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ইসি সানাউল্লাহ বলেন, ‘আমাদের একটা পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে বয়স ভিত্তিক, লিঙ্গ ভিত্তিক সবাই ভোট দিতে পারে। ভোটারদের আগ্রহকে ধারণ করে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের পরিবেশ সৃষ্টি করতে হবে। কোনো ভোটারকে যেন কেউ বাধা দিতে না পারে, সেটি খেয়াল রেখে সবার ভোট প্রদান নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুই ভাগে হবে। আমরা কোনো বিষয়ে ছাড় দেব না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট প্রদান করে, তাহলে তাঁর ভোট বাতিল হয়ে যাবে। একই সময়ে সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা কর হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। ১১৯টি প্রতীক রয়েছে প্রতিটি ব্যালটে, তাই প্রবাসীদের এ ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে তিনি কোথায় ভোট দিয়েছেন।’

 

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসার’সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনের আইন শৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোট’সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরয়ী বিশ্লেষণ শীর্ষক জাতীয় সেমিনার”

মেধা আর দক্ষতায় বিশ্বজয়: আন্তর্জাতিক চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশের গর্ব ডা. আনহারুর রহমান

বিএনপির কমিটি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ

একনজরে হজ্জে তামত্তু: মকবুল হজ্জের নিয়মাবলী

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশে কাঁপছে সিন্ডিকেট, হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় সাংবাদিক: মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

১০

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১১

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

১২

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

১৩

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

১৪

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

১৫

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

১৬

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৭

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৮

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১৯

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

২০