মো: মামুন শাহরিয়ার
২৭ জানুয়ারী ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০০১ সালের প্রতিশ্রুতি রাখেনি, ভবিষ্যতেও রাখবে না: আসিফ মাহমুদ

২০০১ সালে ক্ষমতায় আসার আগে নানা প্রতিশ্রুতি দিয়ে যেমন বাস্তবায়ন করেনি তেমনি ভবিষ্যতেও কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নোয়াখালীতে এনসিপির নির্বাচনী সমাবেশে তিনি এই কথা বলেন।

 

এসময় আসিফ মাহমুদ বলেন, একটি দল ২০০১ সালে স্বাস্থ্যবীমা কর্মসূচি, বেকারভাতা কর্মসূচি, কৃষক-শ্রমিকদের পেনশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ৫ বছরে একটা কাজও বাস্তবায়ন করতে পারে নাই। এখনকার কৃষক কার্ড, ফ্যামিলী কার্ডের প্রতিশ্রুতিও রাখবে না। তারা অতীতেও রাখিনি, ভবিষ্যতেও রাখবে না।

 

তিনি আরও বলেন, ‘গত ১৭ মাসে একটি দলকে শেখ হাসিনার ফ্যাসিবাদের মতো কাজ করতে দেখেছি। মানুষের হক মেরে খেয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত প্রভাব রাখতে চেয়েছে। তারা ক্ষমতায় আসলে কী করবে তা ইতোমধ্যে দেখিয়ে দেখিয়েছে। তাই নির্বাচনে ভোটের মাধ্যমে তাদের রুখে দিতে হবে।’

 

সংস্কার নিয়ে বলেন, ‘তারা বলে পেটে ভাত না থাকরে কিসের সংস্কার। তাদেরকে মনে করিয়ে দিতে চাই, জুলাইয়ের শহিদদের অধিকাংশই ছিলো খেটে খাওয়া মানুষ। তাদের পেটে ভাত না থাকলেও জুলাইয়ে জীবন দিয়েছে। এদেশের প্রতিটি মানুষ সংস্কার চায় এবং সংস্কারে অংশগ্রহণ করতে চায়। বাংলাদেশ সবার, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সংস্কারে অংশগ্রহণের অধিকার রয়েছে।’

 

নির্বাচনে মনোনয়নপ্রাপ্তদের সম্পর্কে বলেন, ‘তারা আপনার-আমার জনগণের টাকা লুট করা ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। তারা আবারও ক্ষমতায় এসে লুট করবে। আমরা তাদেরে সেই সুযোগ আর দিবো না।’

 

গণভোট সম্পর্কে বলেন, ‘তারা বলে সংস্কারের কথা তারাই সবার আগে বলেছে। কিন্তু এখনও পর্যন্ত তাদের নির্বাচনী প্রচারে সংস্কারের কথা বলে নাই, গণভোটের কথা বলে না। ‘হ্যা’ ভোট নিয়ে তাদের মোনাফেকি চিহ্নিত হয়ে গেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধা আর দক্ষতায় বিশ্বজয়: আন্তর্জাতিক চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশের গর্ব ডা. আনহারুর রহমান

বিএনপির কমিটি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ

একনজরে হজ্জে তামত্তু: মকবুল হজ্জের নিয়মাবলী

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশে কাঁপছে সিন্ডিকেট, হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় সাংবাদিক: মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

১১

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

১২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

১৩

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

১৪

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

১৫

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৬

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৭

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১৮

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১৯

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

২০