হাজী মো: নাসির
২৭ জানুয়ারী ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচন: দেশে ডাকযোগে পৌঁছেছে ২১ হাজার প্রবাসীর ভোট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিদেশ থেকে আসতে শুরু করেছে প্রবাসীদের ভোটাধিকারের রায়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত সাড়ে ২১ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে।

 

তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে সর্বশেষ তথ্যানুযায়ী ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী, ভোট দিয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন, ডাকবাক্সে জমা পড়েছে ৩ লাখ ৭০ হাজার ৩২২টি ব্যালট (ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট দেশের ডাকঘরে জমা দিয়েছেন)।

 

কমিশন প্রবাসীদের ব্যালট পেপার সংগ্রহের পর ‘যত দ্রুত সম্ভব’ ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর অনুরোধ জানিয়েছে। নিয়ম অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো কোনো ব্যালট গণনা করা হবে না।

 

এবারই প্রথম ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেকর্ড সংখ্যক ভোটার নিবন্ধিত হয়েছেন। মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন, যার অর্ধেকের বেশিই প্রবাসী। প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির নাগরিক এই সুযোগ পাচ্ছেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা (আইনি হেফাজতে) ভোটাররা।

 

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিনই রিটার্নিং কর্মকর্তারা সাধারণ ভোটের পাশাপাশি ডাকযোগে আসা এসব ব্যালট গণনা করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধা আর দক্ষতায় বিশ্বজয়: আন্তর্জাতিক চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশের গর্ব ডা. আনহারুর রহমান

বিএনপির কমিটি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ

একনজরে হজ্জে তামত্তু: মকবুল হজ্জের নিয়মাবলী

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশে কাঁপছে সিন্ডিকেট, হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় সাংবাদিক: মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

১১

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

১২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

১৩

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

১৪

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

১৫

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৬

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৭

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১৮

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১৯

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

২০