মারজিয়া ইসলাম নিতু
২৮ জানুয়ারী ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিগনেচার লাইফস্টাইল উদ্বোধন করলেন মিশা সওদাগর

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের হাত ধরে যাত্রা শুরু করল ফ্যাশন ব্র্যান্ড সিগনেচার লাইফস্টাইল। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর উত্তরায় চালু হয়েছে লাইফস্টাইল নতুন এই ব্র্যান্ডটি। এর মাধ্যমে প্রথমবারের মতো ফ্যাশন লাইফস্টাইলের ব্র্যান্ড উদ্বোধন করলেন আট শতাধিক সিনেমার জনপ্রিয় এই অভিনেতা।

 

মিশা সওদাগর বলেন, বিভিন্ন ব্র্যান্ডের ওপেনিংয়ের জন্য নিয়মিত প্রস্তাব পাই। তবে সব আগ্রহ তৈরি করেনি। এবারই প্রথম সিগনেচার লাইফস্টাইল ব্র্যান্ডের ওপেনিং করলাম। এর কারণ হচ্ছে যে, দর্শক আমাকে বিশ্বাস করেন। তেমনি আমিও সিগনেচার লাইফস্টাইলকে বিশ্বাস করি। এর স্বত্বাধিকারী রিপন আহমেদ সাকিব ও লাইলা আহমেদের চিন্তা-চেতনা ভালো। যে কারণে আগ্রহ প্রকাশ করি। সিগনেচার লাইফস্টাইল ব্যবসায় স্বচ্ছ। তারা সততা দিয়ে ব্যবসা করে। চলমান সংস্কৃতি নিয়ে কাজ করে। দামও নাগালের মধ্যে। কম টাকায় ব্র্যান্ডের জিনিস দিচ্ছে। ফ্যাশনের ব্যাপারে সবসময় আমি সচেতন। প্রতিষ্ঠানটির নতুন পথচলায় শুভকামনা রইল।

 

এদিকে রাজনৈতিক কারণে লম্বা সময় ধরে দেশের বাইরে থাকা সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিশা বলেন, ‘সাকিবকে দেশে আরও আগেই ফেরানো উচিত ছিল।

 

তিনি আরও বলেন, যারা সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলবে এবং রাজনীতির প্রভাব সংস্কৃতিতে পড়লে তখন সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে। যাদের মেধা আছে তারা জাতীয় দলে সুযোগ পাবে। ক্রিকেট ও রাজনীতিকে এক করা যাবে না।

 

এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়ার কারণে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সরাসরি ‘ধিক্কার’ জানিয়েছিলেন মিশা সওদাগর।

 

সিগনেচার লাইফস্টাইলের সিইও লাইলা আহমেদ বলেন, আমাদের পণ্যের দাম হাতের নাগালে। এখানে সব ধরনের পোশাক পাওয়া যাবে। কম টাকায় ভালো জিনিস দিচ্ছি। শুভ সূচনা উপলক্ষে বিশেষ ছাড় চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনজরে হজ্জে তামত্তু: মকবুল হজ্জের নিয়মাবলী

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশে কাঁপছে সিন্ডিকেট, হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় সাংবাদিক: মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

১০

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

১১

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১২

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৩

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১৪

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১৫

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

১৬

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

১৭

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

১৮

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

১৯

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

২০