শওকত আকবর রতন
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বন্দর ইজারা নিয়ে গোপনীয়তা জনস্বার্থের পরিপন্থী: ফরহাদ মজহার

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেম, চট্টগ্রাম বন্দর কেবল একটি অর্থনৈতিক স্থাপনা নয়, এটি জনগণের সম্পদ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক স্থাপনাও। ফলে এখানে কোনো প্রকার গোপনীয় চুক্তি হতে পারে না। বন্দরের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত জনগণকে জানিয়ে গ্রহণ করতে হবে।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে বন্দর সুরক্ষা কমিটি আয়োজিত ‘চট্টগ্রাম বন্দর সুরক্ষা বনাম বন্দর অচলের রাজনীতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

 

সভায় ফরহাদ মজহার বলেন, ‘বন্দর ইস্যুকে শুধু অর্থনৈতিক দিক থেকে দেখলে চলবে না। এটি সরাসরি সামরিক প্রশ্ন। জনগণের সম্পদের বিষয়ে চুক্তির ভার আমলাদের ওপর ছেড়ে দেওয়া যায় না। অবশ্যই এ বিষয়ে জনগণকে পরিষ্কারভাবে জানাতে হবে। তাদের মত নিতে হবে।’

 

বন্দর সুরক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মেজর (অব.) আহমেদ ফেরদৌসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমন্বয়ক ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল, বন্দর শ্রমিক নেতা হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন।

ফরহাদ মজহার বলেন, ‘চুক্তি বাতিলের দাবিতে আন্দোলনের কারণে বন্দর অচল হয়েছে। এবার শ্রমিকদের দোষী করেই চুক্তির সপক্ষে যুক্তি দেওয়া হবে। এটি দ্বিমুখী তলোয়ার হিসেবে ব্যবহার করা হবে। এখন দক্ষতা ও অদক্ষতার প্রশ্ন সামনে আনা হয়েছে। আমাদের প্রশ্ন হলো—আমরা কেন আমাদের শ্রমিকদের দক্ষ করে তুলতে পারছি না? বন্দরকে কেন পিছিয়ে রাখা হচ্ছে?’

 

চুক্তিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘আমরা জানি না দেশের সামরিক সংকট বা জরুরি অবস্থা জারি হলে তখন বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। আমি শুরু থেকেই বলেছি, শুধু বন্দরের অর্থনৈতিক বিকাশের দিকে না তাকিয়ে রাষ্ট্র ও সামরিক নিরাপত্তার দিকেও নজর দিতে হবে। যে দিক থেকেই দেখি না কেন, চট্টগ্রাম বন্দর দেশের হৃদপিণ্ডের মতো। এই গুরুত্বপূর্ণ স্থাপনার কাছেই বঙ্গোপসাগর, যেখানে বর্তমানে ভারত ও আমেরিকার মধ্যে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা চলছে। বন্দরকে সুরক্ষিত রাখতে না পারলে বিশ্ব সভায় আমাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।’

 

ফরহাদ মজহার বলেন, ‘৫ আগস্টের পর ক্ষমতা জনগণের হাতে এসেছিল। কিন্তু আমরা সেটাকে আবার পুরনো ব্যবস্থার হাতেই তুলে দিয়েছি। এর প্রকৃত অর্থ বুঝতে না পারায় জনগণের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত হয়নি। ফলে এখন সরকার, সংসদ বা রাষ্ট্র চাইলেই জনগণের মতামত না নিয়ে রাষ্ট্রীয় সম্পদ বিদেশিদের কাছে ইজারা দিতে পারছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনজরে হজ্জে তামত্তু: মকবুল হজ্জের নিয়মাবলী

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশে কাঁপছে সিন্ডিকেট, হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় সাংবাদিক: মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

১০

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

১১

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১২

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৩

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১৪

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১৫

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

১৬

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

১৭

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

১৮

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

১৯

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

২০