কোটালীপাড়ায় এলজিইডির সড়ক উন্নয়নে জনজীবনে স্বস্তি
রনী আহম্মেদ, গোপালগঞ্জ সংবাদ দাতা –
কোটালীপাড়ায় এলজিইডি সড়ক উন্নয়নে জনজীবনে স্বস্তি নেমে এসেছে,। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এলজিইডি এর আওতায় গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।
এরই ধারাবাহিকতায় ‘ঢাকা বিভাগের উপজেলা, ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাঁশবাড়িয়া ৮ কিঃমিঃ সড়কের উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে এলাকাবাসী উন্নত সড়কের পূর্ণ সুফল ভোগ করছেন।
সড়কটি উন্নয়নের ফলে দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ দূর হয়েছে। এখন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষ নিরাপদ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন। কৃষিপণ্য, মাছ ও অন্যান্য স্থানীয় উৎপাদিত পণ্য দ্রুত বাজারে পৌঁছানো সম্ভব হওয়ায় স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। একই সঙ্গে জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা,কলেজ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আরও সহজ হয়েছে।
এলজিইডির প্রকৌশল দক্ষতা, গুণগত মান সম্মত নির্মাণ এবং সময়মতো প্রকল্প বাস্তবায়নের ফলে সড়কটি এখন একটি টেকসই ও আধুনিক যোগাযোগ অবকাঠামোতে পরিণত হয়েছে। এই উন্নয়ন শুধু একটি সড়কের নয়, বরং সমগ্র এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
এলজিইডি কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আজম বলেন, গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে এলজিইডি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। (DDIRWSP)প্রজেক্ট এর আওতায় ঘাগর টু বাঁশবাড়িয়া সড়কের কাজটি ২০২৪ সালের এপ্রিল মাসে বরেন্দ্র কনস্ট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছিল ।
৮ কিলোমিটার এই সড়কের অর্থ বরাদ্দ ধরা হয়েছিল ১৫ কোটি ৫৭ লক্ষ টাকা। এবং এই কাজটি ফেব্রুয়ারি ২০২৬ সালে কাজটি সম্পন্ন করার কথা ছিল।
যথা সময়ে মানসম্মত ভাবে কাজটি সম্পন্ন করায় বরেন্দ্র কনস্ট্রাকশন বিল্ডার্স কে ধন্যবাদ জানাচ্ছি।
সাথে সাথে কোটালীপাড়া জনপদের জনগণের জন্য আরো বেশ কিছু সড়কের কাজ চলমান রয়েছে, সেই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করছি ।
যাতে কোটালীপাড়ার জনগণের জীবন ও সম্পদের মান উন্নয়ন ঘটে ।
স্থানীয় বাসিন্দা মনির শেখ পিতা কাশেম শেখ, শাখাওয়াত শেখ পিতা কালা মিয়া শেখ, রফিকুল হাওলাদার পিতা লালন হাওলাদার জানান, আগে বর্ষা মৌসুমে এ সড়কে চলাচল অত্যন্ত কষ্টকর ছিল। বর্তমানে উন্নত সড়কের কারণে সময়, শ্রম ও পরিবহন ব্যয় কমেছে এবং ব্যবসা-বাণিজ্যেও নতুন গতি এসেছে। এলাকাবাসী এ উন্নয়ন কাজের জন্য সরকার ও এলজিইডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে এলজিইডির এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, জানান সংশ্লিষ্টরা।
এলজিইডি সূত্রে জানা যায়, সড়কটির অবস্থান : উপজেলার ঘাঘর টু বাঁশবাড়িয়া সড়ক, উন্নয়নকৃত সড়কের দৈর্ঘ্য: ০৮ কিলোমিটার, কাজ শুরুর তারিখ: এপ্রিল ২০২৪ ইং, কাজ সমাপ্তির তারিখ: ফেব্রুয়ারি ২০২৬ইং, চুক্তিমূল্য: ১৫কোটি ৫৭ লক্ষ টাকা, এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম: মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন রাজশাহী ।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব সাগুপ্তা হক বলেন, উপজেলা এলজিইডি কাজের মান অক্ষুন্ন রেখে কাজ করায়, এলাকায় টেকসই উন্নয়নের ছোয়া লেগেছে । আশা করছি এমন টেকসই উন্নয়নমূলক কাজ ভবিষ্যতেও চলমান থাকবে ।
মন্তব্য করুন