admin
২৫ আগস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নীলফামারীতে আনসার-ভিডিপির ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত

 

হাজী মোঃ নাসির
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি ‘সবুজ বসতি’ হিসেবে গড়ে তুলতে বনায়নকে নিত্যদিনের অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন। এই জাতীয় লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে দেশজুড়ে সবুজায়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) নীলফামারী জেলা কমান্ড্যান্টের উদ্যোগে এক ব্যতিক্রমী কর্মসূচি বাস্তবায়িত হয়। জেলার ৬টি উপজেলায় একযোগে চলমান ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের (১ম ধাপ) ৯ম দিনে ৩৭৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৩৭৫টি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

বৃক্ষের সবুজ চারা হাতে পেয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ বাড়িতে ফিরে চারাগুলো যথাযথভাবে রোপণ করেন। কেবল গাছ লাগিয়েই ক্ষান্ত নন এই তরুণ-তরুণীরা; চারাগুলোর পরিচর্যার পাশাপাশি তারা পরিবার ও প্রতিবেশীদেরও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্য বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত আনসার-ভিডিপির এই বিশাল নেটওয়ার্ক বর্তমানের এই বিশেষ বৃক্ষরোপণ কার্যক্রমকে খুব দ্রুত একটি দেশব্যাপী সামাজিক আন্দোলনে রূপ দিতে পারে।

সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা এবং জনকল্যাণমূলক চেতনায় ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও এই বাহিনীর মাঠপর্যায়ের সক্রিয়তা ভবিষ্যতে দেশের বনায়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী।

১

সুন্দরবন বাঁচিয়ে ইকো-ট্যুরিজম রক্ষার আকুতি: প্রধানমন্ত্রীকে খোলা চিঠি উদ্যোক্তাদের

২

শৃঙ্খলা,দেশপ্রেম ও তারুণ্যের বিকাশে আনসার-ভিডিপির কলেজভিত্তিক প্রশিক্ষণ

৩

বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন

৪

‎নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গাপূজা নিশ্চিত করতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মণ্ডপ পরিদর্শন

৫

তুরাগ আওয়ামী লীগের আহ্বায়ক বিএনপি নেতার ছেলে

৬

টানা ছয় মাস শ্রেষ্ঠ ডিসি, এবার লালবাগের দায়িত্বে মোস্তাক সরকার

৭

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না:ডিসি ফরিদা

৮

অভিনব কায়দায় ময়না তদন্ত ছাড়াই দাফন *তিন মাস পর ডাঃ শামীমা লাশ বনানী কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে আজ*

৯

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত সিনিয়র অফিসারদের প্রশিক্ষণে মহাপরিচালকের বিশেষ ক্লাস

১০

গাজীপুরে আনসারের তৎপরতায় ইয়াবা বেচাকেনার অভিনব চেষ্টা নসাৎ আটক ১

১১

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা

১২

তদবির ঠেকাতে লটারিতে ঢাকার ৭ ভূমি অফিসে বদলি

১৩

ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

১৪

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে শুরু হয়েছে উপজেলা আনসার অ্যাডভান্স প্রশিক্ষণ

১৫

৬ দিন বন্ধ থাকবে ১৯ ব্যাংকের কার্ড- এটিএম সহ বিভিন্ন সেবা

১৬

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সদস্যদের জন্য ইবনে সিনা লালবাগ শাখার কর্পোরেট ডিসকাউন্ট সুবিধা চালু

১৭

আনসারের অভিযানে মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

১৮

সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে নতুন রূপে নাগরিকদের ফিরিয়ে দিলো ডিএসসিসি

১৯