এম হাফিজ :
বাংলাদেশের উদীয়মান নারী উদ্যোক্তাদের মধ্যে রাবেয়া খাতুন লাকি একটি সুপরিচিত ও অনুপ্রেরণাদায়ক নাম। দীর্ঘদিন ধরে দেশীয় পণ্য, কর্পোরেট সেবা, সংস্কৃতি এবং নারী উদ্যোক্তা উন্নয়নে নিরলসভাবে কাজ করে তিনি নিজেকে একজন সফল উদ্যোক্তা, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
উদ্যোক্তা হিসেবে তাঁর যাত্রা শুরু হয় প্রায় ১৬ বছর আগে। তাঁর প্রতিষ্ঠিত পোশাকের ব্র্যান্ড Lucky’s Collection দেশীয় ঐতিহ্য, নান্দনিকতা এবং মানসম্পন্ন পোশাকের জন্য ক্রেতাদের কাছে একটি বিশ্বস্ত নাম।
ব্যবসায়িক পরিধি আরও বিস্তৃত করতে তিনি প্রায় ছয় বছর আগে একটি ইভেন্টভিত্তিক উদ্যোগ শুরু করেন, যা বর্তমানে হৈ-হুল্লোড় ইভেন্ট (Hoi Hullor Event) নামে পরিচিত। পূর্বে অন্য নামে পরিচালিত হলেও বর্তমানে এই প্রতিষ্ঠানটি নারী উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। হৈ-হুল্লোড় ইভেন্ট-এর মাধ্যমে নিয়মিত নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলা, প্রদর্শনী, কর্পোরেট ইভেন্ট, নেটওয়ার্কিং সেশন এবং ব্যবসায়িক প্রচারণামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
পাশাপাশি বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করে পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই বাজারজাত করা হয়।
ফ্যাশন ও লাইফস্টাইল খাতে তাঁর আরেকটি সফল উদ্যোগ Divine by Lucky।
এই জুয়েলারি ব্র্যান্ডটি আধুনিক রুচি ও নান্দনিক ডিজাইনের মাধ্যমে গ্রাহকদের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছে।
খাদ্যসেবা খাতেও তিনি সফলভাবে এগিয়ে যাচ্ছেন। তাঁর ক্যাটারিং প্রতিষ্ঠান রান্না কথন প্রায় দেড় বছর আগে যাত্রা শুরু করে। বর্তমানে নিজস্ব কিচেন, দক্ষ ও প্রশিক্ষিত স্টাফ এবং সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান, সামাজিক আয়োজন ও বড় পরিসরের ইভেন্টে সফলতার সঙ্গে ক্যাটারিং সেবা প্রদান করছে।
ব্যবসার পাশাপাশি তিনি একজন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী এবং তাঁর প্রতিষ্ঠিত নৃত্য প্রতিষ্ঠান ধিনতাই স্টুডিও বর্তমানে মিরপুর ও গুলশান—এই দুটি শাখায় সফলভাবে পরিচালিত হচ্ছে।
এছাড়াও ধানমন্ডি শাখা খুব শিগগিরই উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য।
তিনি Entrepreneurs Club of Bangladesh (E-Club)-এর Women Forum Chair হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে নারী উদ্যোক্তাদের নেটওয়ার্কিং, ব্যবসায়িক ব্র্যান্ডিং, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, প্রদর্শনী, কর্মশালা এবং ব্যবসা সম্প্রসারণে নিয়মিত কাজ করছেন।
নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাসী ও স্বনির্ভর করে তুলতে তাঁর এই নেতৃত্ব প্রশংসিত।
এছাড়াও তিনি JCI Dhaka Platinum-এর Local Vice President হিসেবে দায়িত্ব পালন করছেন। নেতৃত্ব বিকাশ, সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং তরুণ নেতৃত্ব গঠনে তিনি সক্রিয়ভাবে বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন।
রাবেয়া খাতুন লাকির বিশ্বাস—একজন সফল উদ্যোক্তা শুধু নিজের ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ থাকেন না; তিনি অন্যদের জন্যও নতুন সম্ভাবনার দরজা খুলে দেন।
তাই ব্যবসার পাশাপাশি নারী উদ্যোক্তা উন্নয়ন, সংস্কৃতি চর্চা, সামাজিক নেতৃত্ব এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তিনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে চলেছেন।
বর্তমানে রাবেয়া খাতুন লাকি পাঁচটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও কর্ণধার।
তাঁর প্রতিটি প্রতিষ্ঠান নিজ নিজ ক্ষেত্রে সুনাম, গুণগত মান এবং পেশাদারিত্বের মাধ্যমে সফলতার সঙ্গে এগিয়ে চলছে।
তার ব্র্যান্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক নেতৃত্ব এবং উদ্যোক্তা উন্নয়নে ধারাবাহিক অবদানের মাধ্যমে রাবেয়া খাতুন লাকি আজ বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য এক অনুপ্রেরণার প্রতীক।
তাঁর স্বপ্ন—দেশীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং এমন একটি শক্তিশালী উদ্যোক্তা সমাজ গড়ে তোলা, যেখানে নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন।
মন্তব্য করুন