admin
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার

 

কাজী সামাদ
ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলরত মহানগর এক্সপ্রেসকে পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ট্রেনটি কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু করতে পারে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।

বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চললেও চট্টগ্রাম ছাড়া মাঝপথে আর কোথাও যাত্রাবিরতি দেয় না। ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদ ও বাসিন্দাদের দীর্ঘদিনের চাপ রয়েছে। মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করে ওই স্টেশনগুলোর যাত্রীদের কক্সবাজারে সরাসরি যাতায়াতের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রেলওয়ে।

গত ১ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পরিদর্শনে এসেছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পরিদর্শনকালে তিনি গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন, যাত্রী চাহিদা বিবেচনায় ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে চার জোড়া ট্রেন কক্সবাজারে চলাচল করছে। যাত্রী চাহিদা বিবেচনায় এই সংখ্যা পাঁচ জোড়ায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত বিশ্বাস সময়ের বাংলাদেশকে বলেন, কক্সবাজার রুটে প্রচুর যাত্রীর চাহিদা রয়েছে। সেই চাহিদা বিবেচনায় ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলরত মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ট্রেনটি চালুর প্রস্তুতি চলছে। এতে যাত্রীরা স্বস্তি ও নিরাপদে পর্যটন শহরে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে রেলওয়ের আয়ও বাড়বে।

বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দুই জোড়া (চারটি) বিরতিহীন আন্তনগর এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দুই জোড়া (চারটি) আন্তনগর ট্রেন চলাচল করে।

কক্সবাজার রুটে প্রচুর যাত্রীর চাহিদা রয়েছে। সেই চাহিদা বিবেচনায় ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলরত মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ট্রেনটি চালুর প্রস্তুতি চলছে। এতে যাত্রীরা স্বস্তি ও নিরাপদে পর্যটন শহরে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে রেলওয়ের আয়ও বাড়বে।

সুজিত বিশ্বাস,  প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক, রেলওয়ের পূর্বাঞ্চল

রেলওয়ের ওয়ার্কিং টাইম টেবিল-৫৪ (ডব্লিউটিটি) অনুযায়ী, মহানগর এক্সপ্রেস বর্তমানে ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। চট্টগ্রামে পৌঁছায় দিবাগত রাত সাড়ে তিনটায়। কমলাপুর থেকে ছেড়ে আসার পর বিমানবন্দরসহ ১২টি স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি রয়েছে। এসব স্টেশনে যাত্রী ওঠানামার সুযোগ রয়েছে।

বিমানবন্দর ছাড়া নরসিংদী জেলার নরসিংদী, কিশোরগঞ্জের ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কসবা, কুমিল্লার কুমিল্লা, লাকসাম ও নাঙ্গলকোট, ফেনী এবং চট্টগ্রামের কুমিরা স্টেশনে মহানগর এক্সপ্রেস থামে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ বৃদ্ধার পাশে আনসার সদস্য মানবিকতার অনন্য দৃষ্টান্ত

কেরানীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিআরটিএ তুরাগে আনসারের তৎপরতায় দালাল আটক

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও এমপি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার

আনসার ব্যাটালিয়নের সহায়তায় মিরপুরে ফুটপাত দখলমুক্ত অভিযানে ডিএনসিসি

আনসারের মানবিকতায় মিলল কড়াইল বস্তির নিখোঁজ ৬ বছরের শিশু

বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে বোমা হামলার হুমকিদাতা গ্রেফতার ধামরাই থানার এসআই এনামুল হক পেলেন মাসিক অপরাধ সভায় পুরস্কার

তরুণ প্রজন্মের বিকাশে কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণের সূচনা

রাজশাহীর মোহনপুর ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে আনসার-ভিডিপি

হিলি ভিডিপির তৎপরতায় বান্দরবানে মাদক কারবারি আটক

১০

ঢাকায় কুষ্টিয়ার মিরপুর উপজেলাবাসীর মতবিনিময় ও পরামর্শসভা

১১

রাজধানীর হাজারীবাগে গনকটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে ককটেল বোমা বিস্ফোরণ

১২

আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন

১৩

ঘোড়াশাল সার কারখানায় আনসারের তৎপরতায় চুরি প্রতিহত;আটক ২

১৪

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে জনভোগান্তি : ঘুষছাড়া মিলছে না সেবা

১৫

ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার

১৬

গাজীপুরে বৈদ্যুতিক তার চুরির চেষ্টাকালে আনসারের হাতে যুবক আটক

১৭

আনসারের তৎপরতায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হারানো শিশু উদ্ধার

১৮

১২ লাখের বেশি রোহিঙ্গার বোঝা বাংলাদেশে, অপেক্ষার শেষ কোথায়—ব্যর্থতার দায় কার?

১৯

লালবাগে আইনজীবীর অর্থগলিত লাশ উদ্ধার।

২০