admin
২৬ জুন ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে তুহিন ইয়াকুবকে সম্মাননা স্মারক প্রদান।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে তুহিন ইয়াকুবকে সম্মাননা স্মারক প্রদান।

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাজে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের পক্ষ থেকে উদীয়মান তরুণ সমাজসেবক তুহিন ইয়াকুবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি জাতীয় সমস্যা, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং তরুণদের সচেতন করতে হবে,বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। এই সামাজিক উদ্যোগ ও জনসচেতনতামূলক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।


বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে। তুহিন ইয়াকুবের মতো তরুণ সমাজসেবকদের এগিয়ে আসা মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন।
সম্মাননা গ্রহণের পর তুহিন ইয়াকুব বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে সমাজের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে। মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে আমি ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাব।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান এবং সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ বৃদ্ধার পাশে আনসার সদস্য মানবিকতার অনন্য দৃষ্টান্ত

কেরানীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিআরটিএ তুরাগে আনসারের তৎপরতায় দালাল আটক

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও এমপি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার

আনসার ব্যাটালিয়নের সহায়তায় মিরপুরে ফুটপাত দখলমুক্ত অভিযানে ডিএনসিসি

আনসারের মানবিকতায় মিলল কড়াইল বস্তির নিখোঁজ ৬ বছরের শিশু

বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে বোমা হামলার হুমকিদাতা গ্রেফতার ধামরাই থানার এসআই এনামুল হক পেলেন মাসিক অপরাধ সভায় পুরস্কার

তরুণ প্রজন্মের বিকাশে কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণের সূচনা

রাজশাহীর মোহনপুর ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে আনসার-ভিডিপি

হিলি ভিডিপির তৎপরতায় বান্দরবানে মাদক কারবারি আটক

১০

ঢাকায় কুষ্টিয়ার মিরপুর উপজেলাবাসীর মতবিনিময় ও পরামর্শসভা

১১

রাজধানীর হাজারীবাগে গনকটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে ককটেল বোমা বিস্ফোরণ

১২

আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন

১৩

ঘোড়াশাল সার কারখানায় আনসারের তৎপরতায় চুরি প্রতিহত;আটক ২

১৪

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে জনভোগান্তি : ঘুষছাড়া মিলছে না সেবা

১৫

ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার

১৬

গাজীপুরে বৈদ্যুতিক তার চুরির চেষ্টাকালে আনসারের হাতে যুবক আটক

১৭

আনসারের তৎপরতায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হারানো শিশু উদ্ধার

১৮

১২ লাখের বেশি রোহিঙ্গার বোঝা বাংলাদেশে, অপেক্ষার শেষ কোথায়—ব্যর্থতার দায় কার?

১৯

লালবাগে আইনজীবীর অর্থগলিত লাশ উদ্ধার।

২০