admin
৮ জুলাই ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় কর্মরত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলন

কোটালীপাড়ায় কর্মরত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলন

রনী আহম্মেদ, গোপালগঞ্জে সংবাদ দাতা –

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মরত বিতর্কিত সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে অনৈতিকভাবে চাঁদা দাবি এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সরকার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ জুন) বিকেল ৩টায় কোটালীপাড়া উপজেলা রিপোর্টার্স ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স জাকাউল্লা অ্যান্ড ব্রাদার্স’।

প্রতিষ্ঠানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিনিধি ইয়াছিন হোসেন।
দেড় লাখ টাকা চাঁদা দাবি ও অপপ্রচারের অভিযোগ
সংবাদ সম্মেলনে ইয়াছিন হোসেন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে কোটালীপাড়া উপজেলার সিকির বাজার হতে চিত্র পাড়া এলাকা পর্যন্ত ১২৬৫ মিটারের একটি সড়ক মেরামত কাজের দায়িত্ব পায় তাদের প্রতিষ্ঠান। কাজ চলাকালীন সময়ে স্থানীয় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল তাদের কাছে এসে অনৈতিকভাবে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

তিনি বলেন,
“আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই সাংবাদিক ক্ষিপ্ত হন। পরবর্তীতে তিনি সঙ্ঘবদ্ধ হয়ে আমাদের প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তর এলজিইডি-কে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে গুজব ছড়াতে থাকেন।”
‘পরিকল্পিতভাবে ভিডিও ধারণ’
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়। সড়কের পিচ ঢালাইয়ের কাজ চলাকালীন সময়ে একটি স্বার্থান্বেষী মহল স্থানীয় এক নারীকে দিয়ে সদ্য সমাপ্ত সড়কের পিচ খুঁচিয়ে তোলার ভিডিও ধারণ করে। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
ঠিকাদারের প্রতিনিধি স্পষ্ট করে বলেন, “সড়কে পিচ ঢালাই করার পর তা জমাট বাঁধতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। কিন্তু সেই সুযোগ না দিয়ে, আমাদের এবং এলজিইডি দপ্তরকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই কর্মকাণ্ড চালানো হয়েছে। সড়কের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি এবং আমরা কোনো চূড়ান্ত বিলও উত্তোলন করিনি।” তিনি উপস্থিত সাংবাদিকদের সরজমিনে তদন্ত করার আহ্বান জানিয়ে বলেন, কাজে কোনো ত্রুটি বা অনিয়ম প্রমাণিত হলে তিনি যেকোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত। এই ঘটনারপরিপ্রেক্ষিতে ইয়াছিন হোসেন বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত কোটালীপাড়া গোপালগঞ্জ কোর্ট, কথিত সাংবাদিক মনুজ্জামান জুয়েলের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছি ।

তদন্তে অনিয়ম মেলেনি: এলজিইডি
এদিকে সংবাদ সম্মেলনের আগে কোটালীপাড়া উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. ফয়েজ খন্দকার উক্ত সড়কটি সরজমিনে পরিদর্শন ও তদন্ত করেন।
তদন্ত শেষে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, সড়ক নির্মাণে কোনো ধরনের ত্রুটি বা অনিয়ম পাওয়া যায়নি। প্রকৌশলী ফয়েজ খন্দকার বলেন, “সড়কে পিচ ঢালাই দেওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি, এমন অবস্থায় স্থানীয় এক নারী শাবল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পিচ তুলে ফেলেন। সেই দৃশ্য কয়েকজন সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করেছেন। এর ফলে এলজিইডি এবং একটি সুনামধন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের অযথা ভাবমূর্তি নষ্ট করা হয়েছে।”
যে সমস্ত লোকজন এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহন করব।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানটি এই অপপ্রচারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।

এ বিষয়ে স্থানীয় আমিনুল ইসলাম ও নাসির শেখের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা যতটুকু দেখেছি রাস্তার কাজ ভালো হয়েছে। এখানে কোন প্রকার অনিয়ম দেখতে পাইনি। সামান্য ত্রুটি থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ এখনো শেষ করে চলে যায়নি। ঠিকাদারী প্রতিষ্ঠান বলেছে, আপনার দেখেন যদি কোন ত্রুটি থাকে আমরা তা ঠিক করে দিব। আমরা কাজে কোন প্রকার অনিয়ম করবোনা।

০৮//০৭/২৬ ইং
০১৭১৬১৫০৯১২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ বৃদ্ধার পাশে আনসার সদস্য মানবিকতার অনন্য দৃষ্টান্ত

কেরানীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিআরটিএ তুরাগে আনসারের তৎপরতায় দালাল আটক

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও এমপি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার

আনসার ব্যাটালিয়নের সহায়তায় মিরপুরে ফুটপাত দখলমুক্ত অভিযানে ডিএনসিসি

আনসারের মানবিকতায় মিলল কড়াইল বস্তির নিখোঁজ ৬ বছরের শিশু

বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে বোমা হামলার হুমকিদাতা গ্রেফতার ধামরাই থানার এসআই এনামুল হক পেলেন মাসিক অপরাধ সভায় পুরস্কার

তরুণ প্রজন্মের বিকাশে কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণের সূচনা

রাজশাহীর মোহনপুর ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে আনসার-ভিডিপি

হিলি ভিডিপির তৎপরতায় বান্দরবানে মাদক কারবারি আটক

১০

ঢাকায় কুষ্টিয়ার মিরপুর উপজেলাবাসীর মতবিনিময় ও পরামর্শসভা

১১

রাজধানীর হাজারীবাগে গনকটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে ককটেল বোমা বিস্ফোরণ

১২

আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন

১৩

ঘোড়াশাল সার কারখানায় আনসারের তৎপরতায় চুরি প্রতিহত;আটক ২

১৪

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে জনভোগান্তি : ঘুষছাড়া মিলছে না সেবা

১৫

ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার

১৬

গাজীপুরে বৈদ্যুতিক তার চুরির চেষ্টাকালে আনসারের হাতে যুবক আটক

১৭

আনসারের তৎপরতায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হারানো শিশু উদ্ধার

১৮

১২ লাখের বেশি রোহিঙ্গার বোঝা বাংলাদেশে, অপেক্ষার শেষ কোথায়—ব্যর্থতার দায় কার?

১৯

লালবাগে আইনজীবীর অর্থগলিত লাশ উদ্ধার।

২০