admin
১১ ডিসেম্বর ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে বিলুপ্তপ্রায় খেজুর রসের ঐতিহ্য

[ppsp_buttons]

গাজীপুরের শ্রীপুরে শীত মানেই খেজুর রসের যে পরিচিত দৃশ্য ছিল, তা এখন আর আগের মতো দেখা যায় না। এক যুগ আগেও ভোর হলেই বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে গাছিদের ব্যস্ততা চোখে পড়ত। কাঁধে হাঁড়ি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে রস বিক্রি করতেন তারা। কিন্তু শিল্পায়ন, বনভূমি উজাড় ও কৃষিজমি সংকোচনের কারণে কমে গেছে খেজুর গাছ, ফলে হারিয়ে যাচ্ছে গাছি ও রস সংগ্রহের ঐতিহ্য।

হেরা পটকা গ্রামের হাবিবুল্লাহ জানান, আগে শত শত গাছ থেকে রস আসত, গুড় বানানোর সুবাসে বাড়ি মুখর থাকত। এখন সেই স্মৃতি শুধু গল্পেই বেঁচে আছে। একই গ্রামের জাকির হোসেন বলেন, একসময় মা–দাদিদের হাতের রসের পিঠা–পায়েস শীতের আনন্দ বাড়িয়ে দিত; এখন কাঁচা রস বা গুঁড় চোখেই পড়ে না।

গাড়ারন গ্রামের অভিজ্ঞ গাছি আবু বক্কর সিদ্দিক জানান, “আগে প্রচুর গাছ ছিল, রসও পেতাম। অনেক গাছ কেটে ফেলতে হয়েছে, আর গাছ নেই, রসও নেই।”

 

 

গোসিংগা ইউনিয়নের গাছি আব্দুল আলী বলেন, কারখানা বেড়ে যাওয়ায় গাছ কমেছে। এবার তিনি অন্যের প্রায় ১৫০টি গাছ থেকে রস সংগ্রহ করছেন। তার ভাষায়, “একটি গাছ থেকে চার মাস রস পাওয়া যায়। মাসে ৫০ হাজার টাকার মতো আয় হয়। এবার কাঁচা রস কেজি ৫০ টাকা, পাটালি গুঁড় ৪৫০ এবং রশি গুঁড় ৩০০ টাকা।”

রস সংগ্রহের ঝুঁকির কথাও জানান গাছি হোসেন আলী। রশি বেঁধে গাছের মাথায় উঠে পরিষ্কার করা, ঘটি ঝোলানো, সব মিলিয়ে কাজটি অত্যন্ত বিপদজনক। বয়সের কারণে এখন আর আগের মতো গাছে উঠতে পারেন না।

সাতখামাইর এলাকার প্রবীণ আব্দুল মোতালেব (৮০) বলেন, “আমাদের এলাকায় ভোর হতেই রসের ধুম পড়ে যেত। এখন গাছগুলোও তেমন নেই, আর গাছিও নাই।”

মাওনা ইউনিয়নের সদস্য হাফেজ শামীম আহাম্মদ মৃধা বলেন,
“গাছি কম থাকার কারণ হচ্ছে শিল্পায়নের ফলে গাছ কমে যাচ্ছে। খেজুর রসের স্বাদ এখন স্মৃতির পাতায়। বাজারে চাহিদা আছে, কিন্তু রস পাওয়া যায় খুব কম। এখনই গাছ লাগানোর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম বই ছাড়া খেজুর রস চিনবে না।”

১নং মাওনা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আতাউর সরকার ও তৈয়ব হোসেন খান জানান, “খেজুর গাছ থাকা সত্ত্বেও গাছি না পাওয়ায় নিজেদের চাহিদা পূরণের জন্য নিজেরাই নিজেদের গাছ কাটছি, যেন আমরা এবং নিকট প্রতিবেশিরা এই শীতকালীন মিষ্টি রসের স্বাদ থেকে বঞ্চিত না হই।”

স্থানীয় যুবক জাহিদ হাসান বাপ্পি বলেন, “রস আমার খুবই পছন্দের একটি জিনিস। একসাথে চার–পাঁচ গ্লাস খেতেও পারি। অনেক কষ্ট করে চার–পাঁচ দিন খুঁজে আজ অবশেষে এই দুই হাড়ি রস পেয়েছি।”

 

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা জানান, খেজুর গাছ গ্রামীণ সংস্কৃতি ও অর্থনীতির অংশ। শিল্পায়ন ও অব্যবস্থাপনায় গাছ কমে গেছে। কৃষি বিভাগ সাধারণ মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করছে এবং প্রয়োজন হলে প্রশিক্ষণ ও সহায়তা দেবে। তার মতে, এখনই উদ্যোগ না নিলে খেজুর রসের ঐতিহ্য হারিয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকবাজার থানার বিএনপির আহবায়ক কে ফুলের শুভেচ্ছা জানান সাইবার ইউজার দল

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাংবাদিক পরিচয়ে অর্থ আদায় ও হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

‎গাজীপুর সিটি কর্পোরেশনে তথ্য অধিকার আইন তথ্য কর্মকর্তার খেয়াল খুশি মতো চলে।

বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ

ডিএসসিসিতে ‘একক আধিপত্য’ বিতর্কে মনোয়ার হোসেন: একসঙ্গে তিন পদে দায়িত্ব, ঘিরে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ

পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে নয়াপল্টনে যুবদল নেতাদের শান্তিপূর্ণ অবস্থান

খিলগাঁও কলোনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

১১টি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য BAC-এ আবেদন জমা দিল EUB

বাঁচাও, হকার হটাও”আন্দোলনের একমাত্র আন্দোলনকারী ছুরিকাঘাত আহত সোহানী শিফার প্রেস ব্রিফিং !

১০

কোটালীপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে, পার্টনার কংগ্রেস 

১১

জনবল সংকটে খুড়িয়ে চলছে ১০০ শয্যা বিশিষ্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

১২

সোহানী সিফার উপর হামলা

১৩

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

১৪

বহুমাত্রিক লেখক সংগঠক নাজমুল হুদার জন্মদিন আজ

১৫

সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা

১৬

সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধরের অভিযোগ,

১৭

মাদক সম্রাজ্ঞী লাকীর ব্যবসা এখন তুঙ্গে

১৮

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

১৯

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সভাপতি নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী

২০