admin
১৫ মার্চ ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদ বোনাসের দাবিতে শ্রীপুরে শিক্ষা অফিসে দপ্তরিদের অবস্থান

[ppsp_buttons]

ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিরা। রোববার সকালে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের দপ্তরিরা উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে জড়ো হয়ে তাঁদের দাবি তুলে ধরেন।
দপ্তরিদের অভিযোগ, প্রতি বছর ঈদ উপলক্ষে তাঁদের উৎসব ভাতা বা ঈদ বোনাস দেওয়া হলেও চলতি বছর তা বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ করে এই সিদ্ধান্তে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত বোনাস চালুর দাবি জানান।
দপ্তরিদের কয়েকজন জানান, উপজেলার প্রায় ১৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৯৬ জন দপ্তরি কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে তাঁরা বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ করে আসছেন। কিন্তু সামান্য এই উৎসব ভাতাও বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা আর্থিকভাবে বিপাকে পড়েছেন।
তাঁদের ভাষ্য, ঈদকে সামনে রেখে পরিবারের বাড়তি খরচ মেটাতে এই বোনাস গুরুত্বপূর্ণ। তাই দ্রুত ঈদ বোনাস চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন সীমার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূইয়া বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তবে এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাই দেখভাল করেন।
দপ্তরিরা আশা প্রকাশ করেন, তাঁদের দাবির বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকবাজার থানার বিএনপির আহবায়ক কে ফুলের শুভেচ্ছা জানান সাইবার ইউজার দল

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাংবাদিক পরিচয়ে অর্থ আদায় ও হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

‎গাজীপুর সিটি কর্পোরেশনে তথ্য অধিকার আইন তথ্য কর্মকর্তার খেয়াল খুশি মতো চলে।

বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ

ডিএসসিসিতে ‘একক আধিপত্য’ বিতর্কে মনোয়ার হোসেন: একসঙ্গে তিন পদে দায়িত্ব, ঘিরে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ

পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে নয়াপল্টনে যুবদল নেতাদের শান্তিপূর্ণ অবস্থান

খিলগাঁও কলোনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

১১টি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য BAC-এ আবেদন জমা দিল EUB

বাঁচাও, হকার হটাও”আন্দোলনের একমাত্র আন্দোলনকারী ছুরিকাঘাত আহত সোহানী শিফার প্রেস ব্রিফিং !

১০

কোটালীপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে, পার্টনার কংগ্রেস 

১১

জনবল সংকটে খুড়িয়ে চলছে ১০০ শয্যা বিশিষ্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

১২

সোহানী সিফার উপর হামলা

১৩

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

১৪

বহুমাত্রিক লেখক সংগঠক নাজমুল হুদার জন্মদিন আজ

১৫

সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা

১৬

সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধরের অভিযোগ,

১৭

মাদক সম্রাজ্ঞী লাকীর ব্যবসা এখন তুঙ্গে

১৮

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

১৯

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সভাপতি নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী

২০