বার্তা বিভাগ
১ মার্চ ২০২৬, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজের এইচএসসি ’৯৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার পার্টি

ঢাকা কলেজের এইচএসসি ’৯৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার পার্টি
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা কলেজের এইচএসসি ৯৬ ব্যাচের উদ্যোগে মিলনমেলা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর অভিজাত হোটেল স্টুডিও টুয়েন্টি থ্রিতে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন।

ইফতার পার্টিতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন তালুকদার জীবন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ ফজলে রাব্বী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যুব বিষয়ক সম্পাদক মীর মেওয়াজ আলী।

এফ এ মামুনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং প্রয়াত সহপাঠীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকা কলেজের সাবেক ও বর্তমান সব শিক্ষার্থীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ব্যাচটির শিক্ষার্থীরা। দীর্ঘ সময় পর একসঙ্গে মিলিত হওয়ার এই আয়োজন শুধু স্মৃতিচারণ নয়, বরং পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার একটি সুযোগ বলেও উল্লেখ করেন তারা।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে এইচএসসি ৯৬ ব্যাচের পক্ষ থেকে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয়া হবে। প্রয়োজনে অসচ্ছল সহপাঠী ও বর্তমান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধা আর দক্ষতায় বিশ্বজয়: আন্তর্জাতিক চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশের গর্ব ডা. আনহারুর রহমান

বিএনপির কমিটি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ

একনজরে হজ্জে তামত্তু: মকবুল হজ্জের নিয়মাবলী

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশে কাঁপছে সিন্ডিকেট, হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় সাংবাদিক: মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

১১

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

১২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

১৩

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

১৪

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

১৫

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৬

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৭

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১৮

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১৯

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

২০