বার্তা বিভাগ
১৭ এপ্রিল ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ

নিজস্ব প্রতিবেদক-

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।

এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শফিউল আলম প্রধানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। পরবর্তীতে শফিউল আলম প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তাঁর নেতৃত্বেই রাজনৈতিক পরিচিতি লাভ করেন।

মীর নেওয়াজ আলী বলেন, অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি, সেই শফিউল আলম প্রধানের পুত্র আজ নিজের পারিবারিক ইতিহাস ও রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি ভুলে গিয়ে জনাব তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন, তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং অকৃতজ্ঞতার পরিচায়ক।

তিনি আরও বলেন, যাঁর বাবার রাজনৈতিক অস্তিত্ব জিয়া পরিবারের সহানুভূতি ও নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল, আজ সেই পরিবারের উত্তরসূরিকে নিয়ে এমন কটূক্তি করা চরম ধৃষ্টতা ও রাজনৈতিক অশালীনতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে তিনি বলেন, জনাব তারেক রহমান আজ দেশের কোটি কোটি মানুষের আশা-ভরসার প্রতীক। তাঁকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মীর নেওয়াজ আলী নেওয়াজ এ বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে বলেন, রাজনৈতিক অঙ্গনে শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা সকলের দায়িত্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনজরে হজ্জে তামত্তু: মকবুল হজ্জের নিয়মাবলী

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশে কাঁপছে সিন্ডিকেট, হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় সাংবাদিক: মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

১০

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

১১

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১২

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৩

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১৪

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১৫

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

১৬

বিবাহের বয়স: বাল্যবিবাহের অন্তরালে

১৭

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

১৮

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত।

১৯

নারী উদ্যোক্তা ও সংগঠক মিলি’র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

২০