বার্তা বিভাগ
১১ ডিসেম্বর ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অভিযোগ তদন্তে এসে তোপের মুখে শিক্ষা কর্মকর্তারা

কোটালীপাড়ায় শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অভিযোগ তদন্তে এসে তোপের মুখে শিক্ষা কর্মকর্তারা

রনী আহম্মেদ, গোপালগঞ্জ সংবাদ দাতা-

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৬নং ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তপতী বাড়ৈর বিরুদ্ধে বহুমুখী অভিযোগের তদন্তে এসে অভিভাবকদের ক্ষোভের মুখে পড়েছেন উপজেলা শিক্ষা অফিসের তিন সহকারি শিক্ষা কর্মকর্তা। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সহকারি শিক্ষক তপতী বাড়ৈর বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্লাস ফাঁকি, শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণসহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে এলাকাবাসী লিখিত অভিযোগ দাখিল করেন। এতে ভিত্তি করে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিক্ষা অফিস পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।
দুপুরে তদন্ত টিম স্কুলে পৌঁছালে ক্লাস্টার এলাকার দুই শতাধিক শিক্ষার্থী অভিভাবক জড়ো হয়ে তপতী বাড়ৈর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উত্থাপন করেন। তারা তদন্ত কমিটির হাতে লিখিত অভিযোগ হস্তান্তর করেন এবং অবিলম্বে তার স্থায়ী বদলীর দাবিতে স্লোগান দেন। খবর পেয়ে কোটালীপাড়া থানার ওসি ঘটনাস্থলে এসে উপস্থিত অভিভাবকদের শান্ত থাকা ও তদন্তে সহযোগিতার আহ্বান জানান।
অভিভাবক এমদাদ আলী বলেন, তপতী ম্যাডাম যোগদানের পর থেকেই বিদ্যালয়ে অরাজকতা তৈরি হয়েছে। ইচ্ছেমতো স্কুলে আসেন, ক্লাস নেন না। তার শিশু সন্তানকে দিয়ে ক্লাসে মোবাইল চালান। আমরা দ্রুত তার বদলী চাই। তা না হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী দেওয়া হবে।
অভিভাবক শাহনাজ বেগম বলেন, এখানে কোন ভালো শিক্ষক থাকতে চায় না তপতী ম্যাডামের বাজে আচরণের জণ্য। শিক্ষকদের সঙ্গেও তার আচরণ ভালো নয়। ছাত্রছাত্রীরাও তার ভয়ে থাকে। ক্লাসে বাচ্চাদের ওপর নির্যাতন করেন।
অভিভাবক শাহাদাত গাজী অভিযোগ করেন, আমরা বহুবার তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো সমাধান হয়নি। তিনি উল্টো ভয়ভীতি দেখান। শুনেছি তার একাধিক বিয়ে রয়েছে। শুনেছি এক শিক্ষা কর্মকর্তাকে ফাঁসিয়ে ২০ লক্ষ টাকা নিয়েছেন। তার কারণে কেউ এই স্কুলে থাকতে চায় না। অনেক সহ্য করেছি আর না। আমরা তার স্থায়ী বদলী চাই। কতৃপক্ষ যদি তার বদলী না করে তাহলে আমরা আমাদের সন্তানদের এখানে পড়াবো না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা মন্ডল জানান, গত বছর আমি এখানে যোগ দেওয়ার আগ পর্যন্ত তপতী বাড়ৈ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। দায়িত্ব হস্তান্তরের সময় আর্থিক হিসাব দিতে পারেননি। নিয়মশৃঙ্খলা মানেন না, ক্লাসও ঠিকমতো নেন না। বিষয়টি নিয়ে শিক্ষা অফিসে একাধিকবার জানিয়েছি।
সহকারি শিক্ষক প্রনয় বিশ্বাস ও দীপক গাইন বলেন, তপতী ম্যাডামের আচরণ সবসময়ই উৎশৃঙ্খল। ভয় পেয়ে তাকে আমরা কিছু বলতে পারি না। তার কারণে অনেক শিক্ষকই বদলী নিয়ে চলে গেছেন এখান থেকে।
অভিযুক্ত তপতী বাড়ৈ সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি। তিনি বলেন যা বলার তদন্ত কমিটির কাছে লিখিতবাবে জানিয়েছি।
তদন্ত কমিটির সদস্য সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো: আহসান বলেন, আমরা অভিযোগকারীদেরসহ অভিযুক্ত শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছ থেকে বক্তব্য নিয়েছি। তদন্ত প্রতিবেদন উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হবে।
উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন বলেন, তপতী বাড়ৈর বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

11.12.2025
01716150912

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধা আর দক্ষতায় বিশ্বজয়: আন্তর্জাতিক চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশের গর্ব ডা. আনহারুর রহমান

বিএনপির কমিটি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ

একনজরে হজ্জে তামত্তু: মকবুল হজ্জের নিয়মাবলী

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশে কাঁপছে সিন্ডিকেট, হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় সাংবাদিক: মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ

নারিন্দার আমজাদ হোসেন কবিরকে ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

১১

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

১২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

১৩

গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত

১৪

রাজধানী হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান

১৫

ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৬

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৭

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়: বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় রোল মডেলে পরিণত করার প্রত্যাশা

১৮

কনস্টেবল জহির যাত্রাবাড়ী থানাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে।

১৯

হাজারীবাগে কিশোর গ্যাং প্রধান কানা সোহেলের আতংকে এলাকাবাসী

২০