গাজীপুরে দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এর দ্বীনি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শিশু-কিশোরদের মাঝে দ্বীনি মূল্যবোধ ও নৈতিক চরিত্রের বিকাশ ঘটাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ‘দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ’। পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে মাসব্যাপী পরিচালিত আমলের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাভারের পর এবার গাজীপুরে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) আল বির জামে মসজিদ, জয়দেবপুর, গাজীপুরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। রোজার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ, তারাবি, কুরআন তেলাওয়াত ও সদাচরণের এই প্রতিযোগিতা কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং বাস্তব জীবনে ইবাদত ও নৈতিকতার চর্চা বাড়াতে এই আয়োজন করা হয়। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারীদের প্রতিটি আমলের তথ্য মসজিদের ইমাম বা অভিভাবকের স্বাক্ষরের মাধ্যমে নিশ্চিত করতে হয়েছে।
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবির পাশাপাশি কোরআন তেলাওয়াত এবং মানুষের সাথে সদাচরণের বিষয়টিকে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যারা নিষ্ঠার সাথে পুরো মাস আমলগুলো সম্পন্ন করেছে, তাদের মধ্য থেকেই বাছাইকৃতদের এই সম্মাননা প্রদান করা হয়।
গাজীপুরের এই পুরস্কার বিতরণী ও এসলাহী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী এবং বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মাহদি হাসান, জনাব আদম আলী, জনাব মনির হোসেন, জনাব আতিকুর রহমান লিটন ও জনাব মিজানুর রহমান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের পরিচালক মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুছ জানান, আল্লাহর রহমতে সাভারের পর গাজীপুরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ আগামী ২৪শে এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর আজিমপুর ছাপরা মসজিদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।
গাজীপুরের এই প্রতিযোগিতা অনেকেই অংশগ্রহণ করেছিল তন্মধ্যে ১৩ জন সফলভাবে সম্পন্ন করেতে পেরেছে। তাদের সকলকে একটি বই এবং একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। তারা হচ্ছেন-
১. মুহাঃ তাহসিন ইসলাম ( তামিম)
২. মুহাঃ সাবিত রহমান ( আতিফ)
৩. মুহাঃ মাহদি রহমান ( লাবীব)
৪. মুহাঃ ইরফান
৫. মুহাঃ সাজ্জাদ হুসাইন ( লাবীব)
৬. মুহাঃ শাব্বির আহমাদ
৭. মুহাঃ মুস্তাকিম
৮. মুহাঃ ইসমাইল হুসাইন
৯. মুহাঃ শাব্বির ইসলাম ( সানি)
১০. মুহাম্মদ আশফাকুর রহমান
১১. মুহাম্মদ রাকিবুল ইসলাম (রাফসান)
১২. মুহাম্মদ আশিকুর রহমান (সাআদ)
১৩. মুহাম্মদ বোরহান উদ্দিন
তবে আজ যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্য আগামীতে আমরা আবারও এমন ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ।
তিনি আরও উল্লেখ করেন যে, এই সংগঠনটি কেবল শিশু-কিশোরদের নিয়ে কাজ করছে না, বরং দুর্গম এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, যুব সমাজকে মাদক ও অশ্লীলতা থেকে দূরে রাখতে দেশব্যাপী ইসলাহী মাহফিল এবং ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি এবং জটিলতা নিরসনের লক্ষ্যে দেশ বরণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দ্বীনি সেমিনার পরিচালনা করে আসছে।
তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থিত সবাইকে সকলকে আগামী ৯ই মে ২০২৬ রোজ শনিবার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তন, রমনা, ঢাকায় “রোযা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরয়ী বিশ্লেষণ শীর্ষক জাতীয় সেমিনার” এর দাওয়াত প্রদান করেন। উক্ত সেমিনারে প্রবন্ধ উপস্থাপনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব দা: বা:। এ ছাড়াও উক্ত সেমিনারে দেশবরেণ্য ওলামায়ে কেরাম দলিলসহ বিষয়ভিত্তিক আলোচনা পেশ করবেন, ইনশাআল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহবুবুর রহমান বলেন- এই জাতীয় প্রতিযোগিতা অনেক ভালো প্রভাব সৃষ্টি করে। আমাদের এলাকায় একটি ছেলে বেড়াতে এসেছিল। দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের এই প্রতিযোগিতার কাগজ পেয়ে সে বাড়িতে গিয়ে তার বাবা-মা এবং এলাকাবাসীকে এ আয়োজন করতে উদ্বুদ্ধ করে। ফলে সেখানে ৪০ দিনব্যাপী এখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এরকম প্রতিযোগিতা চলতে থাকলে আমাদের শিশু কিশোররা নীতি-নৈতিকতায় আদর্শ এবং ধার্মিক হবে ইনশাআল্লাহ।
পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
মন্তব্য করুন