admin
৫ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা-আরিচা মহাসড়কের ময়লার ভাগাড় সরিয়ে হবে বৃক্ষরোপণ: ডিসি ফরিদা

[ppsp_buttons]

 

মামুন শাহরিয়ার

ঢাকার সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটারজুড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে সংশ্লিষ্টদের ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। একই সঙ্গে ওই এলাকায় সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সড়কের দুই পাশে মাটি ভরাট করে ব্যাপক বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন তিনি।

রবিবার (৫ জুলাই) আমিনবাজার এলাকায় সরেজমিন পরিদর্শনকালে জেলা প্রশাসক এ নির্দেশনা দেন৷

পরিদর্শনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘ প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেলার কারণে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশ জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করছে।

এ সময় জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, “আমিনবাজারের মতো গুরুত্বপূর্ণ প্রবেশপথে এ ধরনের পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত সময়ের মধ্যে এখানকার সব ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। ভবিষ্যতে যাতে এখানে আর ময়লা ফেলা না হয়, সে জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, বর্তমান স্থানের পরিবর্তে দূরবর্তী এলাকায় উপযুক্ত খাস জমি চিহ্নিত করে সেখানে একটি নির্ধারিত ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে। ফলে আবাসিক ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে আর বর্জ্য ফেলার প্রয়োজন হবে না।

জেলা প্রশাসক আরও বলেন, সড়কের দুই পাশে মাটি ভরাট করে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সেখানে সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে। এর মাধ্যমে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে রাজধানীর প্রবেশপথ আরও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হয়ে উঠবে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সাভার গড়ে তোলা। এ কাজে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলার সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।”

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাভার উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে আগামী সাত দিনের মধ্যে রাস্তার দুই পাশের সব ময়লা-আবর্জনা অপসারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জেলা প্রশাসনকে জানাতেও বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালবাগে বিএনপি ২৩নং ওয়ার্ডে সভাপতি সোহেলের ২ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেওয়াজ আলী শোকবার্তা

সোহানী সিফার ভাতের হোটেল’ কেন্দ্রসোহানী শিফাকে আটক করে

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

ঢাকা-আরিচা মহাসড়কের ময়লার ভাগাড় সরিয়ে হবে বৃক্ষরোপণ: ডিসি ফরিদা

চকবাজার খাজা সুপার মার্কেট এ আগুন

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

মুলাদীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে মারধর-হত্যার হুমকি, ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি।

ধানমন্ডি কাকলি হাই স্কুল এলাকার বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর শুভ উদ্বোধন করলেন আইজিপি

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনই হবে মূল কাজ

১০

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ২০২৬ অনুষ্ঠিত

১১

ঢাকাকে বাঁচাতে এখনই বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা

১২

লালবাগে চিহ্নিত মাদকাসক্ত জনি গ্রেপ্তার, আদালতের আদেশে ৬ মাসের কারাদণ্ড।

১৩

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে তুহিন ইয়াকুবকে সম্মাননা স্মারক প্রদান।

১৪

সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ডিসি নির্বাচিত হলেন ফরিদা খানম

১৫

কৃষ্ণকান্ত সেনের বিতর্কিত মৃত্যু নিবন্ধন টি বাতিল করেছে ৫নং রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ

১৬

খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৭

ঢাকা জেলা প্রশাসন শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের সাফল্য অর্জনের দ্বারপ্রান্তে :ফরিদা খানম

১৮

সচেতনতার অভাবে একটি শিশুও যেন ঝুঁকিতে না পড়ে: ডিসি ফরিদা

১৯

ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানা যুবদল

২০