admin
৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০২৭ সালের জুনের মধ্যে খুলবে শহীদ জিয়া শিশু পার্ক: ডিএসসিসি প্রশাসক

 

​কাজী সামাদ
২০২৭ সালের ৩০ জুনের মধ্যে রাজধানীর শহীদ জিয়া শিশু পার্ক সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

​আজ রবিবার বিকেলে শাহবাগস্থ শহীদ জিয়া শিশু পার্ক প্রকল্প এলাকায় পূবালী ব্যাংক পিএলসি-এর ‘শিশু পার্ক শাখা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন। শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসেবে পার্ক প্রাঙ্গণে পূবালী ব্যাংকের শাখা ভবনটি নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে।

​প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, “বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড ক্রয়ের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এই রাইডগুলোই পুরো প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই আমরা শিশুদের একটি আধুনিক পার্ক উপহার দিতে পারব।”

​ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাস্তার সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা বজায় রাখা ও বৃক্ষরোপণসহ সকল সামাজিক উন্নয়নমূলক কাজে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) থেকে সবাইকে অংশ নিতে হবে।

​পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও ৩ দিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানান প্রশাসক। নাগরিক সচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান উপায় বলে তিনি মন্তব্য করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এছাড়া সিটি কর্পোরেশন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ বৃদ্ধার পাশে আনসার সদস্য মানবিকতার অনন্য দৃষ্টান্ত

কেরানীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিআরটিএ তুরাগে আনসারের তৎপরতায় দালাল আটক

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও এমপি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার

আনসার ব্যাটালিয়নের সহায়তায় মিরপুরে ফুটপাত দখলমুক্ত অভিযানে ডিএনসিসি

আনসারের মানবিকতায় মিলল কড়াইল বস্তির নিখোঁজ ৬ বছরের শিশু

বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে বোমা হামলার হুমকিদাতা গ্রেফতার ধামরাই থানার এসআই এনামুল হক পেলেন মাসিক অপরাধ সভায় পুরস্কার

তরুণ প্রজন্মের বিকাশে কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণের সূচনা

রাজশাহীর মোহনপুর ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে আনসার-ভিডিপি

হিলি ভিডিপির তৎপরতায় বান্দরবানে মাদক কারবারি আটক

১০

ঢাকায় কুষ্টিয়ার মিরপুর উপজেলাবাসীর মতবিনিময় ও পরামর্শসভা

১১

রাজধানীর হাজারীবাগে গনকটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে ককটেল বোমা বিস্ফোরণ

১২

আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন

১৩

ঘোড়াশাল সার কারখানায় আনসারের তৎপরতায় চুরি প্রতিহত;আটক ২

১৪

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে জনভোগান্তি : ঘুষছাড়া মিলছে না সেবা

১৫

ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার

১৬

গাজীপুরে বৈদ্যুতিক তার চুরির চেষ্টাকালে আনসারের হাতে যুবক আটক

১৭

আনসারের তৎপরতায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হারানো শিশু উদ্ধার

১৮

১২ লাখের বেশি রোহিঙ্গার বোঝা বাংলাদেশে, অপেক্ষার শেষ কোথায়—ব্যর্থতার দায় কার?

১৯

লালবাগে আইনজীবীর অর্থগলিত লাশ উদ্ধার।

২০