admin
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

 

নুরুজ্জামান আসিফ

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি মো. জুয়েল রানা (৩৪)কে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মো. আমির আলীর ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুরে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার জিআর নং-৫১২/২৩ নম্বর হেরোইন মামলায় জুয়েল রানা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া তিনি সদর মডেল থানার মাদক ব্যবসায়ীদের তালিকায় ২ নম্বর আসামি হিসেবে রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় মাদক ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জুয়েল রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ দিন বন্ধ থাকবে ১৯ ব্যাংকের কার্ড- এটিএম সহ বিভিন্ন সেবা

১

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সদস্যদের জন্য ইবনে সিনা লালবাগ শাখার কর্পোরেট ডিসকাউন্ট সুবিধা চালু

২

আনসারের অভিযানে মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

৩

সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে নতুন রূপে নাগরিকদের ফিরিয়ে দিলো ডিএসসিসি

৪

কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার।

৫

শিবগঞ্জ সীমান্তে ৪০ ভারতীয় মোবাইলসহ যুবক আটক

৬

ঢাবি উপাচার্যের সঙ্গে ঢামেক পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

৭

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন

৮

বিমানবন্দরে আনসারের তৎপরতায় আইফোন উদ্ধার:প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

৯

গাজীপুরে ৪ বছরের শিশুকে নিয়ে অপহরণের চেষ্টা,উদ্ধার করল আনসার

১০

মগবাজারে ‘আইস্পেস ২২’ -এর নতুন শাখার উদ্বোধন

১১

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর: ডিএমপি কমিশনার

১২

যাত্রাবাড়ী থানার ৫ মামলায় এজাহারভুক্ত কাচ্চি ডাইনের চেয়ারম্যান শাহাবুদ্দিন, গ্রেফতার না হওয়ায় প্রশ্ন

১৩

কিশোরগঞ্জ রেলস্টেশনে কমেছে ভবঘুরে, পরিচ্ছন্ন পরিবেশ কতটা টেকসই?

১৪

​ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্দ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” উদ্বোধন!!

১৫

সাড়ে চার হাজারের বেশি সদস্য নিয়ে সাইবার পুলিশ ইউনিট

১৬

রামপুরা বনশ্রীর নয়া আতঙ্ক পিচ্ছি আলামীনসহ তার দুই সহযোগী’কে গ্রেপ্তার করেছে এসআরবি

১৭

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী

১৮

দলীয় নেতাকর্মীদের নাম ব্যবহার করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

১৯

টুংগীপাড়া পৌরসভার বাড়ছে সেবার মান, সন্তোষ প্রকাশ করেছে সাধারণ সেবা গ্রহিতারা

২০