admin
২৩ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এজিএমকে ঘিরে এনআরবিসি ব্যাংকে অস্থিরতা, বর্তমান চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে অনিয়ম ও তথ্য বিকৃতির অভিযোগ

[ppsp_buttons]

এজিএমকে ঘিরে এনআরবিসি ব্যাংকে অস্থিরতা, বর্তমান চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে অনিয়ম ও তথ্য বিকৃতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
দেশের বেসরকারি খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংককে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ব্যাংকটির উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের একটি অংশের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌহিদ আলমের নেতৃত্বাধীন প্রশাসন ব্যাংকের অভ্যন্তরীণ নানা ব্যর্থতা আড়াল করতে বিতর্কিত ফরেনসিক অডিট রিপোর্টকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, কেপিএমজি বাংলাদেশ (রহমান হক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস) কর্তৃক প্রস্তুতকৃত ফরেনসিক অডিটে ডেটা মুছে ফেলার যে অভিযোগ আনা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এবং একই সফটওয়্যার দেশের একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে।
আইটি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন বিভাগ ও শাখার প্রয়োজন অনুযায়ী সাময়িক রিপোর্ট তৈরির জন্য নির্দিষ্ট কিছু টেবিল ব্যবহার করা হয়। কাজ শেষ হওয়ার পর এসব অস্থায়ী তথ্য মুছে ফেলা হলেও মূল লেনদেন বা গ্রাহক তথ্য পরিবর্তন বা অপসারণের সুযোগ সাধারণ ব্যবহারকারীদের নেই।
সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান লিডস কর্পোরেশন লিমিটেডও তাদের ব্যাখ্যায় জানিয়েছে, সিস্টেমের বাগ, ডুপ্লিকেট ডেটা ও প্রযুক্তিগত অসঙ্গতি দূর করতে নির্দিষ্ট ডেটা ক্লিনিং বা সংশোধনমূলক কার্যক্রম একটি স্বাভাবিক প্রযুক্তিগত প্রক্রিয়া। এর ফলে গ্রাহকের হিসাব, ব্যালেন্স বা আর্থিক লেনদেনে কোনো প্রভাব পড়ে না।
অভিযোগ উঠেছে, আগামী ২৫ জুন অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) সামনে রেখে বর্তমান ব্যবস্থাপনা ব্যাংকের সার্বিক ব্যর্থতা ও বিভিন্ন অনিয়মের বিষয়ে শেয়ারহোল্ডারদের প্রশ্ন এড়াতে বিভ্রান্তিকর তথ্য প্রচারের পথ বেছে নিয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া, এমডি তৌহিদ আলম, চিফ লিগ্যাল অফিসার এস কে তারেক, মানবসম্পদ বিভাগের প্রধান ফয়সাল আহমেদ এবং হেড অব ফাইন্যান্স রাসেদুল ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
তাদের অভিযোগ, প্রকৃত মালিক ও উদ্যোক্তাদের বাইরে রেখে বর্তমান প্রশাসন ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখতে নানা কৌশল অবলম্বন করছে, যা আমানতকারীদের আস্থা ক্ষুণ্ন করতে পারে।
এ বিষয়ে বক্তব্য জানতে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ আলম এবং চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়ার সঙ্গে একাধিকবার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার নজরদারি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ব্যাংকটির একাধিক উদ্যোক্তা ও শেয়ারহোল্ডার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালবাগে বিএনপি ২৩নং ওয়ার্ডে সভাপতি সোহেলের ২ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেওয়াজ আলী শোকবার্তা

সোহানী সিফার ভাতের হোটেল’ কেন্দ্রসোহানী শিফাকে আটক করে

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

ঢাকা-আরিচা মহাসড়কের ময়লার ভাগাড় সরিয়ে হবে বৃক্ষরোপণ: ডিসি ফরিদা

চকবাজার খাজা সুপার মার্কেট এ আগুন

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

মুলাদীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে মারধর-হত্যার হুমকি, ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি।

ধানমন্ডি কাকলি হাই স্কুল এলাকার বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর শুভ উদ্বোধন করলেন আইজিপি

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনই হবে মূল কাজ

১০

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ২০২৬ অনুষ্ঠিত

১১

ঢাকাকে বাঁচাতে এখনই বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা

১২

লালবাগে চিহ্নিত মাদকাসক্ত জনি গ্রেপ্তার, আদালতের আদেশে ৬ মাসের কারাদণ্ড।

১৩

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে তুহিন ইয়াকুবকে সম্মাননা স্মারক প্রদান।

১৪

সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ডিসি নির্বাচিত হলেন ফরিদা খানম

১৫

কৃষ্ণকান্ত সেনের বিতর্কিত মৃত্যু নিবন্ধন টি বাতিল করেছে ৫নং রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ

১৬

খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৭

ঢাকা জেলা প্রশাসন শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের সাফল্য অর্জনের দ্বারপ্রান্তে :ফরিদা খানম

১৮

সচেতনতার অভাবে একটি শিশুও যেন ঝুঁকিতে না পড়ে: ডিসি ফরিদা

১৯

ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানা যুবদল

২০