admin
১ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনই হবে মূল কাজ

[ppsp_buttons]

 

কাজী সামাদ

দায়িত্ব গ্রহণের পরই রাজস্ব আহরণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। তিনি বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনই এখন তার প্রধান দায়িত্ব এবং প্রতিদিনের মূল কাজ।

মঙ্গলবার দুপুরে এনবিআর কার্যালয়ে নিজ দপ্তরে সদস্য,কমিশনার ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এনবিআরে আসার আগে তিনি সকালে সচিবালয়ে গিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব গ্রহণ করেন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের প্রাক্কলন করা হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০ দশমিক ২ শতাংশ। এর মধ্যে এনবিআরের মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কর্মকর্তাদের উদ্দেশে আহসান হাবিব বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে এবং রাষ্ট্রের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে এনবিআরকে আরও কার্যকরভাবে কাজ করতে হবে। সবার মধ্যে আন্তরিকতা,পরিশ্রম ও দেশপ্রেমের কোনো ঘাটতি নেই। সততা, নিষ্ঠা ও কঠোর দায়িত্ব পালনের মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানোর মধ্য দিয়েই দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব।

তিনি বলেন, এনবিআরের চেয়ারম্যান হিসেবে তার কাছে কর ও শুল্ক- উভয় বিভাগই সমান গুরুত্বপূর্ণ। কোনো কর্মকর্তা বা ক্যাডার পরিচয়ের ভিত্তিতে নয়,বরং এনবিআরের তথা দেশের সামগ্রিক স্বার্থকে সামনে রেখেই তিনি দায়িত্ব পালন করবেন।

আহসান হাবিব বলেন, তিনি এখন শুধু কোনো একটি ক্যাডারের প্রতিনিধি নন। সরকারের একজন কর্মকর্তা এবং এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার কাছে সবাই সমান। আয়কর ও কাস্টমস- দুই বিভাগই এনবিআরের অবিচ্ছেদ্য অংশ। যেকোনো একটি দুর্বল হয়ে গেলে পুরো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, এনবিআর একটি ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান। এখানে কোনো বিভাজনের সুযোগ নেই। সরকারের যে দায়িত্ব এনবিআরের ওপর অর্পিত হয়েছে, তা সফলভাবে বাস্তবায়ন করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালবাগে বিএনপি ২৩নং ওয়ার্ডে সভাপতি সোহেলের ২ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেওয়াজ আলী শোকবার্তা

সোহানী সিফার ভাতের হোটেল’ কেন্দ্রসোহানী শিফাকে আটক করে

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

ঢাকা-আরিচা মহাসড়কের ময়লার ভাগাড় সরিয়ে হবে বৃক্ষরোপণ: ডিসি ফরিদা

চকবাজার খাজা সুপার মার্কেট এ আগুন

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

মুলাদীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে মারধর-হত্যার হুমকি, ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি।

ধানমন্ডি কাকলি হাই স্কুল এলাকার বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর শুভ উদ্বোধন করলেন আইজিপি

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনই হবে মূল কাজ

১০

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ২০২৬ অনুষ্ঠিত

১১

ঢাকাকে বাঁচাতে এখনই বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা

১২

লালবাগে চিহ্নিত মাদকাসক্ত জনি গ্রেপ্তার, আদালতের আদেশে ৬ মাসের কারাদণ্ড।

১৩

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে তুহিন ইয়াকুবকে সম্মাননা স্মারক প্রদান।

১৪

সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ডিসি নির্বাচিত হলেন ফরিদা খানম

১৫

কৃষ্ণকান্ত সেনের বিতর্কিত মৃত্যু নিবন্ধন টি বাতিল করেছে ৫নং রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ

১৬

খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৭

ঢাকা জেলা প্রশাসন শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের সাফল্য অর্জনের দ্বারপ্রান্তে :ফরিদা খানম

১৮

সচেতনতার অভাবে একটি শিশুও যেন ঝুঁকিতে না পড়ে: ডিসি ফরিদা

১৯

ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানা যুবদল

২০