admin
১ জুলাই ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধানমন্ডি কাকলি হাই স্কুল এলাকার বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

[ppsp_buttons]

ধানমন্ডি কাকলি হাই স্কুল এলাকার বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

জাহিদুল আলম,

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে স্কুলের আশপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করার পাশাপাশি ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় পাঁচটি মামলায় মোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (১ জুলাই) ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ ও এর সংলগ্ন এলাকায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট ও বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে স্কুলের আশপাশে অবস্থান নেওয়া বখাটেদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য স্থান উন্মুক্ত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখা, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের জনস্বার্থমূলক মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালবাগে বিএনপি ২৩নং ওয়ার্ডে সভাপতি সোহেলের ২ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেওয়াজ আলী শোকবার্তা

সোহানী সিফার ভাতের হোটেল’ কেন্দ্রসোহানী শিফাকে আটক করে

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

ঢাকা-আরিচা মহাসড়কের ময়লার ভাগাড় সরিয়ে হবে বৃক্ষরোপণ: ডিসি ফরিদা

চকবাজার খাজা সুপার মার্কেট এ আগুন

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

মুলাদীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে মারধর-হত্যার হুমকি, ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি।

ধানমন্ডি কাকলি হাই স্কুল এলাকার বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর শুভ উদ্বোধন করলেন আইজিপি

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনই হবে মূল কাজ

১০

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ২০২৬ অনুষ্ঠিত

১১

ঢাকাকে বাঁচাতে এখনই বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা

১২

লালবাগে চিহ্নিত মাদকাসক্ত জনি গ্রেপ্তার, আদালতের আদেশে ৬ মাসের কারাদণ্ড।

১৩

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে তুহিন ইয়াকুবকে সম্মাননা স্মারক প্রদান।

১৪

সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ডিসি নির্বাচিত হলেন ফরিদা খানম

১৫

কৃষ্ণকান্ত সেনের বিতর্কিত মৃত্যু নিবন্ধন টি বাতিল করেছে ৫নং রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ

১৬

খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৭

ঢাকা জেলা প্রশাসন শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের সাফল্য অর্জনের দ্বারপ্রান্তে :ফরিদা খানম

১৮

সচেতনতার অভাবে একটি শিশুও যেন ঝুঁকিতে না পড়ে: ডিসি ফরিদা

১৯

ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানা যুবদল

২০