লালবাগ থানা প্রতিনিধি
তুহিন ইয়াকুব
০৫-০৭-২৬ রোজ রবি বার রাজধানীর সচিবালয়ের সামনে ‘সোহানী সিফার ভাতের হোটেল’ নামে একটি কর্মসূচির উদ্বোধন চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এরপর কর্মসূচি বন্ধ করে সোহানী শিফাকে আটক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিতে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে খাবারের উদ্যোগ এবং ফুটপাত দখল মুক্ত রাখা তুলে ধরা হচ্ছিল।
পুলিশ জানায়, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় যথাযথ অনুমতি ছাড়া কোনো কর্মসূচি পরিচালনা করা যাবে না। নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে সোহানী শিফার দাবি, এটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং যুদি ওনার এই ভাতের দোকান অবৈধ হয় তাহলে কেনো ফুটপাত দখল করে দোকান অবৈধ হবে না। তার মতে, কর্মসূচির উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরা।
পরে কয়েক ঘণ্টা পর মুচলেকার মাধ্যমে সোহানি শিফা কে মুক্তি দেওয়া হয় ।
মন্তব্য করুন