প্রতিবেদক ইসমাইল আহমদ
ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ও বাংলাদেশ এ অবস্থান ৩,১১২ ভারতীয় নাগরিকের!!!
বাংলাদেশে অবস্থান নিয়ে নতুন করে কড়াকড়ি_____ভিসা নবায়ন না করলে ছাড়তে হবে দেশ।
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে অবস্থান করছেন ৩ হাজার ১১২ জন ভারতীয় নাগরিক। তাঁদের দ্রুত ভিসা নবায়ন করে বৈধতা নিশ্চিত করতে অথবা বাংলাদেশ ছেড়ে নিজ দেশে ফিরে যেতে বলা হয়েছে। এ ঘটনায় বিদেশি নাগরিকদের অবস্থান ও ভিসার বৈধতা যাচাইয়ে নজরদারি আরও জোরদার করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
[এসবি ]তথ্য অনুযায়ী,,
বাংলাদেশে বৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিক ১৮,৪৫৩ জন, মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থানরত
৩,১১২ জন। ভারতীয় নাগরিকদের অনেকেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে কাজ করছেন। তাঁদের মধ্যে রয়েছেন , শিক্ষক,প্রকৌশলী উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা।
তাঁদের কেউ তৈরি টেক্সটাইল পোশাক, এনজিও, প্রযুক্তি, বায়িং হাউস, আইটি, লজিস্টিকস, বিদ্যুৎ, টেলিকম সহ অনান্য খাতে কর্মরত আছেন।
➤ঢাকাসহ সারাদেশে নজরদারি:
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের শনাক্ত করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কাজ করছে (এসবির) সংশ্লিষ্ট দল। ভারতীয় নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদের অবস্থান ও কাগজপত্রও যাচাই বাছাই করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ১৫ বছরে বিভিন্ন ধরনের ভিসা নিয়ে বহু ভারতীয় নাগরিক বাংলাদেশে এসেছেন। তাঁদের কেউ পর্যটক, ব্যবসায়িক কিংবা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় প্রবেশের পর নির্ধারিত সময় শেষ হলেও বাংলাদেশে থেকে গেছেন। আবার কিছু ক্ষেত্রে ভিসা নবায়ন বা নতুন ভিসা নেওয়া হলেও সেই তথ্য ইমিগ্রেশন সিস্টেমে যথাসময়ে হালনাগাদ না হওয়ার বিষয়টিও সামনে নজর কেড়েছে প্রশাসনের। পুলিশ সূত্রের দাবি, কিছু ভারতীয় নাগরিক দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র, উন্নয়ন প্রকল্প, আইটি ও টেলিকম খাতে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁদের একসঙ্গে ফেরত পাঠানো হলে কিছু প্রকল্পের কাজে সাময়িক জটিলতা তৈরি হতে পারে।
তাই সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভিসা নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বৈধতা নিশ্চিত না করলে তাঁদের বাংলাদেশে অবস্থানের কোন সুযোগ থাকবে না।
আইনের আওতায় ব্যবস্থা___
বাংলাদেশে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট (১৯৬৪) অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, দেশের নিরাপত্তা, অভিবাসন ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলার স্বার্থে মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থানরত বিদেশি নাগরিকদের দ্রুত শনাক্ত করে বৈধতার আওতায় আনা অথবা আইন অনুযায়ী দেশত্যাগ নিশ্চিত করা জরুরি।
ভিসা শেষ হওয়ার পর
জরিমানা :
বাংলাদেশে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করলে (overstay) জরিমানা প্রযোজ্য হতে পারে। তবে জরিমানার হার ভিসার ধরন, কতদিন overstay হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সাধারণত >>প্রথম ১৫ দিন
প্রতিদিন ১,০০০ টাকা।
>>১৬–৯০ দিন
প্রতিদিন ২,০০০ টাকা।
>>৯১ দিন থেকে
প্রতিদিন ৩,০০০ টাকা।
এসবি সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে মোট ৮৩ হাজার ৬৮২ জন বিদেশি নাগরিক বৈধভাবে বসবাস করছেন।
মন্তব্য করুন