admin
১২ জুন ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খিলগাঁও কলোনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

[ppsp_buttons]

খিলগাঁও কলোনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

খিলগাঁও কলোনী স্কুল এন্ড কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং “এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম”এর আওতায় দিনব্যাপী “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি”অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন শুক্রবার সকালে “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রদর্শন অনুষ্ঠিত হয়।

মতিঝিল থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশতাক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিরলেন, মো. শাহাদাত হোসেন সরকার (সুমন)
অত্র বিদ্যালয়ের খিলগাঁও কলোনী স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম।

এ সময় মো. শাহাদাত হোসেন সরকার (সুমন) তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করে গড়ে তুলতে বতর্মান সরকার নতুন এ উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার খায়রুল ইসলাম, থানা একডেমিক সুপারভাইজার ফারহ্ দিবা চৌধুরী।

প্রদর্শনে অংশগ্রহণকারী ২১টি শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের প্রজেক্ট বিচারকদের সামনে প্রদর্শন করেন। পরে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার, ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম’-এর আওতায় দেশব্যাপী আয়োজন করা হচ্ছে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং ফর সেকেন্ডারি লেভেল স্টুডেন্টস অ্যান্ড টিচার্স’ কর্মসূচি। এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলা ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক নিয়ে একটি দল গঠন করে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে অংশ নেন।

স্টার্টআপ বিভাগে শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন ব্যবসায়িক বা সেবাধর্মী ধারণা উপস্থাপন করেন। বিজ্ঞান প্রকল্প বিভাগে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন তত্ত্ব ও সূত্রের ব্যবহারিক প্রয়োগভিত্তিক মডেল প্রদর্শন করা হয়। অন্যদিকে ইনোভেশন আইডিয়া বিভাগে মানুষের জীবনকে সহজ ও কার্যকর করতে বাস্তবসম্মত নতুন উদ্ভাবনী ধারণা তুলে ধরা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে নয়াপল্টনে যুবদল নেতাদের শান্তিপূর্ণ অবস্থান

খিলগাঁও কলোনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

১১টি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য BAC-এ আবেদন জমা দিল EUB

বাঁচাও, হকার হটাও”আন্দোলনের একমাত্র আন্দোলনকারী ছুরিকাঘাত আহত সোহানী শিফার প্রেস ব্রিফিং !

কোটালীপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে, পার্টনার কংগ্রেস 

জনবল সংকটে খুড়িয়ে চলছে ১০০ শয্যা বিশিষ্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সোহানী সিফার উপর হামলা

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

বহুমাত্রিক লেখক সংগঠক নাজমুল হুদার জন্মদিন আজ

সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা

১০

সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধরের অভিযোগ,

১১

মাদক সম্রাজ্ঞী লাকীর ব্যবসা এখন তুঙ্গে

১২

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

১৩

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সভাপতি নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী

১৪

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন রাষ্ট্রনায়ই নয়, তিনি স্বাধীনতার ঘোষকও ছিলেন! প্রতিমন্ত্রী

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী।

১৬

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চায় নেতাকর্মীরা

১৭

লিবার্টি ক্লাবের উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর জন্য গরু রাখার সুব্যবস্থার আয়োজন।

১৮

জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরন।

১৯

মুগদা-মানিকনগরে ‘মাদক সিন্ডিকেট’ অভিযোগে উত্তেজনা: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগে থানায় জিডি

২০