admin
১৩ মে ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনবান্ধব পুলিশ গঠনের প্রত্যয়ে শেষ হলো পুলিশ সপ্তাহ

[ppsp_buttons]

 

কাজী সামাদ
আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশ বাহিনী গঠনের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্তের মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো পুলিশ সপ্তাহ ২০২৬। বর্ণাঢ্য আয়োজন এবং জনসেবামুখী বহুমাত্রিক কর্মসূচির মধ্য দিয়ে চার দিনব্যাপী এ আয়োজন শেষ হয়েছে আজ বুধবার (১৩ মে)।

“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে পুলিশ সপ্তাহের চতুর্থ ও শেষ দিন আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণের সাথে কর্মরত পুলিশ কর্মকর্তাগণের সম্মেলন। আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তুলে ধরেন। একই সঙ্গে কর্মরত কর্মকর্তাগণও
পুলিশের আধুনিকায়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং জনমুখী পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার ওপর মতামত ব্যক্ত করেন। এর মধ্য দিয়েই শেষ হয় এবারের পুলিশ সপ্তাহের নানা আনুষ্ঠানিকতা।

পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মঅধিবেশনে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা জোরদারকরণ, মাদকবিরোধী কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, কমিউনিটি পুলিশিং এবং জনসেবার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জনগণের আস্থা ও সম্পৃক্ততা বাড়িয়ে পুলিশ-জনতার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১০ মে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন। তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেন।

এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইজিপির একাধিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব সম্মেলনে পুলিশ কর্মকর্তাগণ মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ, সেবার মানোন্নয়ন, প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন।

পুলিশ সপ্তাহের প্রতিটি কর্মঅধিবেশন ছিল প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ অধিবেশনসমূহকে আরও ফলপ্রসূ ও বাস্তবমুখী করে তোলে।

উৎসবমুখর ও কর্মচঞ্চল পরিবেশে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২৬ বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, মানবিকতা ও জনসেবার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে বলে সকলের প্রত্যাশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা

সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধরের অভিযোগ,

মাদক সম্রাজ্ঞী লাকীর ব্যবসা এখন তুঙ্গে

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সভাপতি নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন রাষ্ট্রনায়ই নয়, তিনি স্বাধীনতার ঘোষকও ছিলেন! প্রতিমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী।

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চায় নেতাকর্মীরা

লিবার্টি ক্লাবের উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর জন্য গরু রাখার সুব্যবস্থার আয়োজন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরন।

১০

মুগদা-মানিকনগরে ‘মাদক সিন্ডিকেট’ অভিযোগে উত্তেজনা: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগে থানায় জিডি

১১

লালবাগে বিএনপি নেতা মিন্টু উপরে কিশোর গ্যাং সন্ত্রাসী হামলায় আহত।

১২

রামিসা হত্যার বিচারের দাবিতে সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ উদ্যোগে মানববন্ধন

১৩

দুর্নীতিবাজদের ছাড় নয়:খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক

১৪

সিরাজুল ইসলাম সভাপতি ফারুক সিদ্দিকী সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী

১৫

ইইউবির তিন স্টার চিহ্ন অপসারণ ও দ্বিতীয় সমাবর্তনে থাকবে মন্ত্রণালয়ের সহযোগিতা – শিক্ষা সচিব

১৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য হলেন প্রকৌশলী আলমগীর হোসেন

১৭

জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জনগণের সেবায় আসছে ‘হ্যালো ডিসি’ অ্যাপ

১৯

আলোচিত ইস্যুতে অবস্থান পরিষ্কার করল ইইউবি উদ্বেগের কিছু নেই: উপাচার্য

২০