admin
২৪ জুন ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

[ppsp_buttons]

খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি, ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন বুধবার সকালে অত্র কলেজের অডিটোরিয়ামে বিদায় সংবর্ধনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. শাহাদাত হোসেন সরকার (সুমন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, খিলগাঁও থানা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ আখন্দ।

এ সময় মো. শাহাদাত হোসেন সরকার (সুমন) পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘এ বিদায় তোমাদের শিক্ষা জীবনের ধারাবাহিকতার একটি অংশ। আজ এখান থেকে বিদায় নিচ্ছো মানে আরো উপরে উঠার জন্য। তোমরা সবসময়ই তোমাদের এ প্রিয় প্রাঙ্গণে স্বাগতম, তবে প্রত্যাশা থাকবে আলোকিত ফুটন্ত গোলাপ হয়ে যেন তোমরা আসো। ভালো ফলাফল করবে এর জন্য দোয়া থাকবে। পাশাপাশি সততা ও নিষ্ঠার সঙ্গে জীবনাদর্শ গড়ে তুলতে হবে। সুশিক্ষাই পারে সততার জীবন গড়তে। আমাদের শিক্ষকরা মনেপ্রাণে, ধ্যানে-জ্ঞানে সর্বদা সেই প্রত্যাশার বীজ বুনেছেন। শিক্ষার্থীদেরও সেই সততাকে লালন করতে হবে।” তোমরা আমার এক একটি সন্তানের মতন । চোখ কান খোলা রেখে পরীক্ষা অংশগ্রহণ করবে। এ সময় পরীক্ষার্থীদের নানা রকম দিক নির্দেশনা, সু-পরামর্শ প্রদান করেন।

খিলগাঁও থানা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ আখন্দ বলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নিয়মিত পরিশ্রম অত্যন্ত প্রয়োজন। তিনি সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

খিলগাঁও কলোনি স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, খিলগাঁও গার্লস স্কুলের সভাপতি এ্যাড. ফারুখ উল ইসলাম, খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, খিলগাঁও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম জামান, সাধারন সম্পাদক হুমায়ুন কবিরসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকল কে আপ্যায়ন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালবাগে বিএনপি ২৩নং ওয়ার্ডে সভাপতি সোহেলের ২ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেওয়াজ আলী শোকবার্তা

সোহানী সিফার ভাতের হোটেল’ কেন্দ্রসোহানী শিফাকে আটক করে

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

ঢাকা-আরিচা মহাসড়কের ময়লার ভাগাড় সরিয়ে হবে বৃক্ষরোপণ: ডিসি ফরিদা

চকবাজার খাজা সুপার মার্কেট এ আগুন

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

মুলাদীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে মারধর-হত্যার হুমকি, ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি।

ধানমন্ডি কাকলি হাই স্কুল এলাকার বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর শুভ উদ্বোধন করলেন আইজিপি

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনই হবে মূল কাজ

১০

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ২০২৬ অনুষ্ঠিত

১১

ঢাকাকে বাঁচাতে এখনই বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা

১২

লালবাগে চিহ্নিত মাদকাসক্ত জনি গ্রেপ্তার, আদালতের আদেশে ৬ মাসের কারাদণ্ড।

১৩

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে তুহিন ইয়াকুবকে সম্মাননা স্মারক প্রদান।

১৪

সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ডিসি নির্বাচিত হলেন ফরিদা খানম

১৫

কৃষ্ণকান্ত সেনের বিতর্কিত মৃত্যু নিবন্ধন টি বাতিল করেছে ৫নং রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ

১৬

খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৭

ঢাকা জেলা প্রশাসন শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের সাফল্য অর্জনের দ্বারপ্রান্তে :ফরিদা খানম

১৮

সচেতনতার অভাবে একটি শিশুও যেন ঝুঁকিতে না পড়ে: ডিসি ফরিদা

১৯

ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানা যুবদল

২০